দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে ১৯ দিনে ৯৪ মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যু ও সংক্রমণ আশঙ্কাজনক মাত্রায় পৌঁছেছে।

দেশে হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যু ও সংক্রমণ আশঙ্কাজনক মাত্রায় পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৭১১ শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে।১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫,৭৯২ শিশুকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গত একদিনে ৩,৭৭৬ শিশুর ভর্তি এবং ২,৫২৭ শিশুর সুস্থ হয়ে বাড়ি ফেরার তথ্য পাওয়া গেছে।

আরো পড়ুন , কিশোর অপরাধে ১৬-১৮ বছরেই জড়াচ্ছে হত্যা-ধর্ষণে

শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৯৪৭ শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ৪২ শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পূর্বে প্রকাশিত মৃত্যুর তথ্য থেকে জেলা পর্যায় থেকে ভুল তথ্য আসার কারণে ৫টি মৃত্যু বাদ দেয়া হয়েছে।

বিষয় : সংক্রমণ হাম শিশুদের মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে ১৯ দিনে ৯৪ মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

দেশে হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যু ও সংক্রমণ আশঙ্কাজনক মাত্রায় পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৭১১ শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে।১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫,৭৯২ শিশুকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গত একদিনে ৩,৭৭৬ শিশুর ভর্তি এবং ২,৫২৭ শিশুর সুস্থ হয়ে বাড়ি ফেরার তথ্য পাওয়া গেছে।

আরো পড়ুন , কিশোর অপরাধে ১৬-১৮ বছরেই জড়াচ্ছে হত্যা-ধর্ষণে

শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৯৪৭ শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ৪২ শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পূর্বে প্রকাশিত মৃত্যুর তথ্য থেকে জেলা পর্যায় থেকে ভুল তথ্য আসার কারণে ৫টি মৃত্যু বাদ দেয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত