দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নওগাঁয় সড়ক অবরোধে ডাকাতি ১৪ ঘণ্টায় ৪ সদস্য গ্রেফতার

সড়ক অবরোধ করে সংঘটিত ডাকাতির ঘটনায় দ্রুত অভিযান

নওগাঁর পোরশায় সড়ক অবরোধ করে সংঘটিত ডাকাতির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ৩১ মার্চ রাতে সরাইগাছী-খাট্টাপাড়া সড়কের ফকিরের মোড় এলাকায় ডাকাতরা রশি টেনে সড়ক অবরোধ করে।

আরো পড়ুন , ছুটির দিনেও স্বস্তি নেই তিন মহাসড়কে ১০ কিমি যানজটে ভোগান্তি

এ সময় ওই পথে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের জিম্মি করে পাশের একটি আমবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে ছয়জনকে হাত-পা বেঁধে তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, মোবাইল ফোন এবং দুটি মোটরসাইকেল লুট করে নেয় ডাকাতরা।ঘটনার পর ভুক্তভোগীরা থানায় মামলা করলে মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকা থেকে চার সদস্যকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত রামদা ও ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিষয় : গ্রেফতার নাটোর ডাকাতি সড়ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় সড়ক অবরোধে ডাকাতি ১৪ ঘণ্টায় ৪ সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় সড়ক অবরোধ করে সংঘটিত ডাকাতির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ৩১ মার্চ রাতে সরাইগাছী-খাট্টাপাড়া সড়কের ফকিরের মোড় এলাকায় ডাকাতরা রশি টেনে সড়ক অবরোধ করে।

আরো পড়ুন , ছুটির দিনেও স্বস্তি নেই তিন মহাসড়কে ১০ কিমি যানজটে ভোগান্তি

এ সময় ওই পথে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের জিম্মি করে পাশের একটি আমবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে ছয়জনকে হাত-পা বেঁধে তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, মোবাইল ফোন এবং দুটি মোটরসাইকেল লুট করে নেয় ডাকাতরা।ঘটনার পর ভুক্তভোগীরা থানায় মামলা করলে মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকা থেকে চার সদস্যকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত রামদা ও ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x