দৈনিক সংবাদ দিগন্ত

প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক গরমে শরীরকে সতেজ রাখে ডাবের পানি

গরমে শরীরকে সতেজ রাখে ডাবের পানি

গরমের তীব্রতা দিন দিন বাড়ছে। প্রচণ্ড রোদ ও ঘামঝরা দিনে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে প্রাকৃতিক পানীয়ের বিকল্প নেই। আর এই সময় সবচেয়ে সহজলভ্য ও উপকারী পানীয় হলো—ডাবের পানি।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডাবের পানিতে থাকে প্রাকৃতিক খনিজ যেমন পটাশিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। এই খনিজগুলো ঘামের মাধ্যমে হারানো লবণ ও পানি পূরণ করতে সাহায্য করে। ফলে শরীর থেকে পানিশূন্যতা দ্রুত মিটে যায়।

আরো পড়ুন , হালকা খাবারেও ব্লোটিংয়ের সমস্যা? ঘরের টিপস জানুন

ডাবের পানিতে থাকা প্রাকৃতিক শর্করা শরীরকে তাৎক্ষণিক এনার্জি দেয়। গরমে ক্লান্তি, মাথা ঘোরা বা অবসাদ অনুভব করলে এটি শরীরকে সতেজ ও কার্যক্ষম রাখে। এছাড়া এটি হজম ভালো রাখে, পাকস্থলী ঠান্ডা রাখে এবং অ্যাসিডিটির সমস্যা কমায়। নিয়মিত ডাবের পানি খেলে ত্বকও থাকে উজ্জ্বল ও সতেজ।তবে সতর্ক থাকার বিষয়, ডাবের পানি সব সময় সতেজ অবস্থায় খাওয়া উচিত। দীর্ঘ সময় রেখে দিলে এর পুষ্টিগুণ কমে যেতে পারে। তাই গরমে ডাবের পানি পান করুন নিয়মিত, শরীরকে রাখুন সুস্থ ও সতেজ।

বিষয় : ঠান্ডা গরম ডাবের পানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক গরমে শরীরকে সতেজ রাখে ডাবের পানি

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

গরমের তীব্রতা দিন দিন বাড়ছে। প্রচণ্ড রোদ ও ঘামঝরা দিনে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে প্রাকৃতিক পানীয়ের বিকল্প নেই। আর এই সময় সবচেয়ে সহজলভ্য ও উপকারী পানীয় হলো—ডাবের পানি।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডাবের পানিতে থাকে প্রাকৃতিক খনিজ যেমন পটাশিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। এই খনিজগুলো ঘামের মাধ্যমে হারানো লবণ ও পানি পূরণ করতে সাহায্য করে। ফলে শরীর থেকে পানিশূন্যতা দ্রুত মিটে যায়।

আরো পড়ুন , হালকা খাবারেও ব্লোটিংয়ের সমস্যা? ঘরের টিপস জানুন

ডাবের পানিতে থাকা প্রাকৃতিক শর্করা শরীরকে তাৎক্ষণিক এনার্জি দেয়। গরমে ক্লান্তি, মাথা ঘোরা বা অবসাদ অনুভব করলে এটি শরীরকে সতেজ ও কার্যক্ষম রাখে। এছাড়া এটি হজম ভালো রাখে, পাকস্থলী ঠান্ডা রাখে এবং অ্যাসিডিটির সমস্যা কমায়। নিয়মিত ডাবের পানি খেলে ত্বকও থাকে উজ্জ্বল ও সতেজ।তবে সতর্ক থাকার বিষয়, ডাবের পানি সব সময় সতেজ অবস্থায় খাওয়া উচিত। দীর্ঘ সময় রেখে দিলে এর পুষ্টিগুণ কমে যেতে পারে। তাই গরমে ডাবের পানি পান করুন নিয়মিত, শরীরকে রাখুন সুস্থ ও সতেজ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত