ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত নতুনভাবে ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন।বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও, তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল না করায় অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ ধার্য করেন।গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়।
আরো পড়ুন , ১২ কেজির এলপিজিতে বাড়লো ৩৮৭ টাকা অটোগ্যাসের দাম নির্ধারিত
আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এরপর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ১২০(বি)/৩২৬/৩০৭/১০৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।৬ জানুয়ারি ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এর মধ্যে ১১ জন কারাগারে এবং ৬ জন পলাতক। বাদীর অসন্তোষের কারণে মামলাটি সিআইডিকে হস্তান্তর করা হয় এবং আদালত ১৯ এপ্রিল প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন।
বিষয় : তদন্ত হাদি হত্যা দিন ধার্য

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন