ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।আগামী ৫ মে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।রোববার (১৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা জমা দিতে পারেনি তদন্ত সংস্থা।এ কারণে নতুন তারিখ নির্ধারণ করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ।মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।আরো পড়ুন , দুই দফা বাড়ল এলপিজি দাম, ভোক্তাদের চাপ আরও বাড়লঘটনার সূত্র অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর পল্টন এলাকায় জুমার নামাজ শেষে ফেরার পথে ওসমান হাদিকে গুলি করা হয়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে ডিবি পুলিশের দাখিল করা চার্জশিটে ১৭ জনকে অভিযুক্ত করা হয়। পরে বাদীর নারাজি আবেদনের পর আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেয় সিআইডিকে।বর্তমানে মামলায় ১১ জন কারাগারে এবং ৬ জন পলাতক রয়েছে।আদালত জানিয়েছে, তদন্ত প্রতিবেদন জমার পর মামলার পরবর্তী শুনানি এগিয়ে নেওয়া হবে।