দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পাঁচবার স্থগিত

ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পঞ্চমবারের মতো পিছিয়ে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পঞ্চমবারের মতো পিছিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।মঙ্গলবার মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় এই নতুন দিন ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ।এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।

আরো পড়ুন , নির্বাচনী কেন্দ্রের অনিয়ম এড়াতে কঠোর ব্যবস্থা নিশ্চয়তা : আনসার মহাপরিচালক

মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রোর (পূর্ব) সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা এদিন প্রতিবেদন জমা দিতে পারেননি।গত ৬ জানুয়ারি ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল ডিবি পুলিশ। কিন্তু ডিবি পুলিশের ওই তদন্তে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত।

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারের সময় মোটরসাইকেল আরোহী আততায়ীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর ১৮ ডিসেম্বর সেখানে তার মৃত্যু হয়।

বিষয় : স্থগিত তদন্ত হাদি হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পাঁচবার স্থগিত

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পঞ্চমবারের মতো পিছিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।মঙ্গলবার মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় এই নতুন দিন ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ।এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।

আরো পড়ুন , নির্বাচনী কেন্দ্রের অনিয়ম এড়াতে কঠোর ব্যবস্থা নিশ্চয়তা : আনসার মহাপরিচালক

মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রোর (পূর্ব) সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা এদিন প্রতিবেদন জমা দিতে পারেননি।গত ৬ জানুয়ারি ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল ডিবি পুলিশ। কিন্তু ডিবি পুলিশের ওই তদন্তে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত।

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারের সময় মোটরসাইকেল আরোহী আততায়ীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর ১৮ ডিসেম্বর সেখানে তার মৃত্যু হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত