দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড

মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।

সদ্য শেষ হওয়া মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে এক মাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্স।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (১ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন। খাত সংশ্লিষ্টরা জানাচ্ছেন, পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছেন।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। 

আরো পড়ুন , ঋণ-নির্ভরতা নয়, বিনিয়োগেই অর্থনীতি পুনরুদ্ধার: অর্থমন্ত্রী

বর্তমান বিনিময় হারে এর পরিমাণ ৪৬ হাজার কোটি টাকার বেশি। গত বছরের মার্চের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১৪ শতাংশ।ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছিলেন ৩০২ কোটি ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত দেশে এসেছে মোট ২,৬২১ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারার ফলে, বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ভালো প্রভাব পড়েছে। বুধবার (১ এপ্রিল) দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৬১ বিলিয়ন ডলার।

বিষয় : রেমিট্যান্স নতুন রেকর্ড মার্চ মাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সদ্য শেষ হওয়া মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে এক মাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্স।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (১ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন। খাত সংশ্লিষ্টরা জানাচ্ছেন, পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছেন।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। 

আরো পড়ুন , ঋণ-নির্ভরতা নয়, বিনিয়োগেই অর্থনীতি পুনরুদ্ধার: অর্থমন্ত্রী

বর্তমান বিনিময় হারে এর পরিমাণ ৪৬ হাজার কোটি টাকার বেশি। গত বছরের মার্চের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১৪ শতাংশ।ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছিলেন ৩০২ কোটি ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত দেশে এসেছে মোট ২,৬২১ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারার ফলে, বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ভালো প্রভাব পড়েছে। বুধবার (১ এপ্রিল) দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৬১ বিলিয়ন ডলার।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত