দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সরকারি চাকরিতে শূন্য ৪ লাখ ৬৮ হাজার পদ, কর্মরত ১৪.৫ লাখ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বাংলাদেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি পদ এখন খালি। এছাড়াও, ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন সরকারি চাকরিতে কাজ করছেন। এই তথ্যগুলি জাতীয় সংসদের অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান।

আরও পড়ুন, ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে অর্থনীতিকে সচল রাখার উদ্যোগ নেবে সরকার : প্রধানমন্ত্রী

তিনি বলেন, ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুসারে, প্রথম শ্রেণির কর্মকর্তাদের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন। প্রথম শ্রেণিতে খালি পদের সংখ্যা ৬৮ হাজার ৮৮৪টি।

আরও পড়ুন, সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে বিরোধীদের ওয়াকআউট

প্রতিমন্ত্রী আরও বলেন, দ্বিতীয় শ্রেণিতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন। দ্বিতীয় শ্রেণিতে খালি পদের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। তৃতীয় শ্রেণিতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন। তৃতীয় শ্রেণিতে খালি পদের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণিতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৫৫৭ জন এবং অন্যান্য শ্রেণিতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৭ হাজার ৯৮০ জন। চতুর্থ শ্রেণিতে খালি পদের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অন্যান্য শ্রেণিতে খালি পদের সংখ্যা ৮ হাজার ১৩৬টি।

বিষয় : সংসদ চাকরি প্রতিমন্ত্রী অধিবেশন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সরকারি চাকরিতে শূন্য ৪ লাখ ৬৮ হাজার পদ, কর্মরত ১৪.৫ লাখ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বাংলাদেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি পদ এখন খালি। এছাড়াও, ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন সরকারি চাকরিতে কাজ করছেন। এই তথ্যগুলি জাতীয় সংসদের অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান।

আরও পড়ুন, ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে অর্থনীতিকে সচল রাখার উদ্যোগ নেবে সরকার : প্রধানমন্ত্রী

তিনি বলেন, ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুসারে, প্রথম শ্রেণির কর্মকর্তাদের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন। প্রথম শ্রেণিতে খালি পদের সংখ্যা ৬৮ হাজার ৮৮৪টি।

আরও পড়ুন, সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে বিরোধীদের ওয়াকআউট

প্রতিমন্ত্রী আরও বলেন, দ্বিতীয় শ্রেণিতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন। দ্বিতীয় শ্রেণিতে খালি পদের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। তৃতীয় শ্রেণিতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন। তৃতীয় শ্রেণিতে খালি পদের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণিতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৫৫৭ জন এবং অন্যান্য শ্রেণিতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৭ হাজার ৯৮০ জন। চতুর্থ শ্রেণিতে খালি পদের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অন্যান্য শ্রেণিতে খালি পদের সংখ্যা ৮ হাজার ১৩৬টি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত