দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে অর্থনীতিকে সচল রাখার উদ্যোগ নেবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে দেশের অর্থনীতি আরও সচল হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচি আওতায় আনা হবে।বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্য, প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথমবার সংসদে প্রশ্নের জবাব দেওয়া।

আরো পড়ুন , প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

বিএনপিদলীয় সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪)-এর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যক্রম শুধু সুবিধাভোগীদের জীবনে পরিবর্তন আনবে না, বরং দেশের অর্থনীতিকেও গতিশীল করে তুলবে। তিনি সংসদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই কর্মসূচির কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকে সাপোর্ট প্রদান, খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সুবিধা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আনতে কার্যকর ভূমিকা রাখে।

বিষয় : উদ্যোগ ফ্যামিলি কার্ড কৃষক কার্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে অর্থনীতিকে সচল রাখার উদ্যোগ নেবে সরকার : প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে দেশের অর্থনীতি আরও সচল হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচি আওতায় আনা হবে।বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্য, প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথমবার সংসদে প্রশ্নের জবাব দেওয়া।

আরো পড়ুন , প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

বিএনপিদলীয় সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪)-এর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যক্রম শুধু সুবিধাভোগীদের জীবনে পরিবর্তন আনবে না, বরং দেশের অর্থনীতিকেও গতিশীল করে তুলবে। তিনি সংসদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই কর্মসূচির কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকে সাপোর্ট প্রদান, খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সুবিধা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আনতে কার্যকর ভূমিকা রাখে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত