ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় এক মাস পেরিয়ে গেলেও জনসমক্ষে দেখা যায়নি Mojtaba Khamenei-কে। তাঁর এই দীর্ঘ অনুপস্থিতি ঘিরে বিশ্বজুড়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।তবে এসব গুঞ্জন নাকচ করে ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত Alexey Dedov জানিয়েছেন, খামেনি বর্তমানে ইরানেই অবস্থান করছেন এবং বিশেষ পরিস্থিতির কারণে জনসমক্ষে আসছেন না।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন Ali Khamenei। এরপরই সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে গুজব ছড়ায়, এমনকি বিদেশে চিকিৎসা নেওয়ার কথাও শোনা যায়।
আরো পড়ুন , ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়: স্বীকারোক্তি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
যদিও এসব জল্পনার মধ্যেও ইরানের অভ্যন্তরে তাঁর প্রতি সমর্থনে ভাটা পড়েনি। বরং সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে হাজারো মানুষ রাস্তায় নেমে নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।বিশ্লেষকদের মতে, জনসমক্ষে অনুপস্থিতি সত্ত্বেও রাজনৈতিকভাবে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন নতুন সর্বোচ্চ নেতা।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন