দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

চাঁদাবাজির অভিযোগে সাবেক এমপি বিএম মোজাম্মেল হকের বিচার শুরু

সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।বুধবার (১ এপ্রিল) ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এ আদেশ দেন। একই দিনে মামলার বাদী ব্যবসায়ী খলিলুর রহমান আপস করে আসামির খালাসে আপত্তি নেই বলে আদালতে জবানবন্দি দেন।বিএম মোজাম্মেল হকের আইনজীবী মো. লিটন মিয়া জানান,

আরো পড়ুন , খাল, নদী ও জলাশয় দখল রোধে নির্দেশনা দিয়েছেন : প্রধানমন্ত্রী

মিথ্যা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির করা হয়। মামলাটির চার্জগঠনের পর বাদী তার জবানবন্দিতে মোজাম্মেলকে নির্দোষ দাবি করেন। জবানবন্দি গ্রহণের পর আদালত আগামী ৫ এপ্রিল রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন।মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতা বিএম মোজাম্মেল হক ভুক্তভোগী খলিলুর রহমানকে ধানমন্ডির অফিসে ডেকে আনেন। নির্বাচনি খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা পরিশোধের জন্য তিন দিনের সময় দেন, না হলে তাকে গুম করার হুমকি দেন। পরবর্তী নির্বাচনে খলিলুর রহমানের ব্যবসা বন্ধ করার জন্য বিভিন্ন অভিযোগ ও হুমকির মাধ্যমে ব্যবসায়ীর ওপর চাপ সৃষ্টি করেন।

বিষয় : বিচার চাঁদাবাজি মোজাম্মেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

চাঁদাবাজির অভিযোগে সাবেক এমপি বিএম মোজাম্মেল হকের বিচার শুরু

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।বুধবার (১ এপ্রিল) ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এ আদেশ দেন। একই দিনে মামলার বাদী ব্যবসায়ী খলিলুর রহমান আপস করে আসামির খালাসে আপত্তি নেই বলে আদালতে জবানবন্দি দেন।বিএম মোজাম্মেল হকের আইনজীবী মো. লিটন মিয়া জানান,

আরো পড়ুন , খাল, নদী ও জলাশয় দখল রোধে নির্দেশনা দিয়েছেন : প্রধানমন্ত্রী

মিথ্যা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির করা হয়। মামলাটির চার্জগঠনের পর বাদী তার জবানবন্দিতে মোজাম্মেলকে নির্দোষ দাবি করেন। জবানবন্দি গ্রহণের পর আদালত আগামী ৫ এপ্রিল রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন।মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতা বিএম মোজাম্মেল হক ভুক্তভোগী খলিলুর রহমানকে ধানমন্ডির অফিসে ডেকে আনেন। নির্বাচনি খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা পরিশোধের জন্য তিন দিনের সময় দেন, না হলে তাকে গুম করার হুমকি দেন। পরবর্তী নির্বাচনে খলিলুর রহমানের ব্যবসা বন্ধ করার জন্য বিভিন্ন অভিযোগ ও হুমকির মাধ্যমে ব্যবসায়ীর ওপর চাপ সৃষ্টি করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত