দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

দেশে হাম পরিস্থিতি ভয়াবহ ৫ এপ্রিল থেকে উপজেলা পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু

দেশে হাম পরিস্থিতি ভয়াবহ ৫ এপ্রিল থেকে

দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নেওয়ায় আগামী রোববার (৫ এপ্রিল) থেকে উপজেলা পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী জানান, বেশি আক্রান্ত এলাকায় আগে টিকা দেওয়া হবে এবং আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় টিকা পৌঁছে যাবে। এছাড়া, সরকারের নির্দেশে স্বাস্থ্যকর্মীদের সবধরনের ছুটি বাতিল করা হয়েছে।স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বরিশাল ও ময়মনসিংহ—মোট ছয় জেলায় হাম দ্রুত ছড়িয়েছে।

আরো পড়ুন , রাজধানীতে পথচারী সুবিধার জন্য ডিএমপির ফুটপাত উচ্ছেদ অভিযান

ইতোমধ্যে সাত শতাধিক মানুষ হামে আক্রান্ত হয়েছেন এবং ৫০-এর বেশি মারা গেছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বিলম্ব করলে হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। একজন রোগী সাধারণত ১৬ থেকে ১৮ জনের মধ্যে হাম ছড়াতে পারে।দেশে হামের টিকা শিশুদের দুইভাবে দেওয়া হয়। নিয়মিত কর্মসূচিতে ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। গ্রামাঞ্চলে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা, শহর এলাকায় সিটি করপোরেশন ও এনজিও কর্মীরা টিকা প্রদান করেন। জাতীয় ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ১০ বছর বয়স পর্যন্ত সব শিশুকে কয়েক দিনের মধ্যে টিকা দেওয়া হয়। সর্বশেষ জাতীয় ক্যাম্পেইন হয়েছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে।স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, আগামী রোববার থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচির মাধ্যমে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে এবং প্রাদুর্ভাব রোধ করা সম্ভব হবে।

বিষয় : কার্যক্রম টিকাদান হাম পরিস্থিতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশে হাম পরিস্থিতি ভয়াবহ ৫ এপ্রিল থেকে উপজেলা পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নেওয়ায় আগামী রোববার (৫ এপ্রিল) থেকে উপজেলা পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী জানান, বেশি আক্রান্ত এলাকায় আগে টিকা দেওয়া হবে এবং আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় টিকা পৌঁছে যাবে। এছাড়া, সরকারের নির্দেশে স্বাস্থ্যকর্মীদের সবধরনের ছুটি বাতিল করা হয়েছে।স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বরিশাল ও ময়মনসিংহ—মোট ছয় জেলায় হাম দ্রুত ছড়িয়েছে।

আরো পড়ুন , রাজধানীতে পথচারী সুবিধার জন্য ডিএমপির ফুটপাত উচ্ছেদ অভিযান

ইতোমধ্যে সাত শতাধিক মানুষ হামে আক্রান্ত হয়েছেন এবং ৫০-এর বেশি মারা গেছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বিলম্ব করলে হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। একজন রোগী সাধারণত ১৬ থেকে ১৮ জনের মধ্যে হাম ছড়াতে পারে।দেশে হামের টিকা শিশুদের দুইভাবে দেওয়া হয়। নিয়মিত কর্মসূচিতে ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। গ্রামাঞ্চলে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা, শহর এলাকায় সিটি করপোরেশন ও এনজিও কর্মীরা টিকা প্রদান করেন। জাতীয় ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ১০ বছর বয়স পর্যন্ত সব শিশুকে কয়েক দিনের মধ্যে টিকা দেওয়া হয়। সর্বশেষ জাতীয় ক্যাম্পেইন হয়েছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে।স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, আগামী রোববার থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচির মাধ্যমে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে এবং প্রাদুর্ভাব রোধ করা সম্ভব হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত