দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

রাজধানীতে পথচারী সুবিধার জন্য ডিএমপির ফুটপাত উচ্ছেদ অভিযান

পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

রাজধানীতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে।অভিযানের মূল এলাকা ছিল মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। তিনি জানান, জনদুর্ভোগ কমানো এবং পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।অভিযানের সময় ফুটপাত দখল করে থাকা দোকানের অংশ, সড়কে রাখা মোটরসাইকেল এবং অবৈধভাবে বসানো দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে খাবারের দোকান, 

আরো পড়ুন , হরমুজ প্রণালি পাড়ি দেবে বাংলাদেশের ৬ জাহাজ, অনুমতি দিল ইরান

যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।ডিএমপি সূত্রে জানা গেছে, ট্রাফিক বিভাগের আটটি জোন—রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান—একযোগে এই অভিযান চালাচ্ছে।ডিএমপি জানিয়েছে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে রাজধানীর পথচারীরা নিরাপদ ও সহজে চলাচল করতে পারে।

বিষয় : ডিএমপি অভিযান পথচারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজধানীতে পথচারী সুবিধার জন্য ডিএমপির ফুটপাত উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে।অভিযানের মূল এলাকা ছিল মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। তিনি জানান, জনদুর্ভোগ কমানো এবং পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।অভিযানের সময় ফুটপাত দখল করে থাকা দোকানের অংশ, সড়কে রাখা মোটরসাইকেল এবং অবৈধভাবে বসানো দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে খাবারের দোকান, 

আরো পড়ুন , হরমুজ প্রণালি পাড়ি দেবে বাংলাদেশের ৬ জাহাজ, অনুমতি দিল ইরান

যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।ডিএমপি সূত্রে জানা গেছে, ট্রাফিক বিভাগের আটটি জোন—রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান—একযোগে এই অভিযান চালাচ্ছে।ডিএমপি জানিয়েছে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে রাজধানীর পথচারীরা নিরাপদ ও সহজে চলাচল করতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত