পুরান ঢাকার বংশাল এলাকায় কেপি ঘোষ স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত পৌণে ৩টায় এ আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের ফোন পাওয়ার পর প্রাথমিকভাবে দুই ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট যুক্ত করা হয়েছে। প্রচুর ধোয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
আরো পড়ুন, সাভারে কুপিয়ে যুবক হত্যা তদন্তে পুলিশ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘক্ষণ ধোয়া থাকার পর হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে এবং আগুনের স্থান থেকে ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বর্তমানে বংশাল এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।কেপি ঘোষ স্ট্রিটের গলি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি পৌঁছাতে পারছে না। তাই কর্মীরা ভবনের ২০–২৫ গজ দূরে গাড়ি রেখে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। ভবনের নিচে বেশ কয়েকটি দোকান থাকায় অগ্নিকাণ্ডের তীব্রতা বেড়ে গেছে।
বিষয় : আগুন পুরান ঢাকা ফায়ার সার্ভিস

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন