দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করায় অভিযুক্ত’র গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থী ছাকিবুল হাসান সিজানকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় অভিযুক্ত আমিনুল ইসলাম বাবুর গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন, বিএনপি নেতার হাতে বিএনপি নেতা লাঞ্চিত

সমাবেশে বক্তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এসময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খানের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দ্রুত অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন, নেত্রকোনার সীমান্তে মাদকের রাজত্ব, অভিযানে মিলছে না কোনো স্থায়ী ফলাফল

উল্লেখ্য; পারিবারিক বিরোধের জের ধরে গত ২১ মার্চ পৌরশহরের জামালপুর গ্রামের আমিনুল ইসলাম বাবু’র ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাহানুর আলমের ছেলে এসএসসি পরীক্ষার্থী ছাকিবুল হাসান সিজান গুরুতর আহত হন। বর্তমানে তিনি রংপুর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। 

বিষয় : গ্রেফতার পলাশবাড়ী গাইবান্ধা মানববন্ধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করায় অভিযুক্ত’র গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থী ছাকিবুল হাসান সিজানকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় অভিযুক্ত আমিনুল ইসলাম বাবুর গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন, বিএনপি নেতার হাতে বিএনপি নেতা লাঞ্চিত

সমাবেশে বক্তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এসময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খানের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দ্রুত অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন, নেত্রকোনার সীমান্তে মাদকের রাজত্ব, অভিযানে মিলছে না কোনো স্থায়ী ফলাফল

উল্লেখ্য; পারিবারিক বিরোধের জের ধরে গত ২১ মার্চ পৌরশহরের জামালপুর গ্রামের আমিনুল ইসলাম বাবু’র ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাহানুর আলমের ছেলে এসএসসি পরীক্ষার্থী ছাকিবুল হাসান সিজান গুরুতর আহত হন। বর্তমানে তিনি রংপুর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত