দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সিঙ্গাপুর কোচের চোখে বাংলাদেশ মিডফিল্ডার হামজা চৌধুরী

হামজা চৌধুরী

হামজা চৌধুরী-কে সিঙ্গাপুরের কোচ গেভিন লি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বড় হুমকি হিসেবে দেখছেন।বাংলাদেশের হয়ে ৮ ম্যাচে ৪ গোল করা ইংল্যান্ডপ্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে একটি গোল এসেছে হংকংয়ের বিপক্ষে। তার পারফরম্যান্স নিয়ে কোনো সংশয় নেই সিঙ্গাপুর কোচের।মঙ্গলবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ‘সি’ গ্রুপে শীর্ষে থাকা সিঙ্গাপুর ইতোমধ্যে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে।

আরো পড়ুন , দক্ষিণ আফ্রিকার তারকা ছুঁলেন মোস্তাফিজের রেকর্ড

প্রথম লেগে তারা বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছিল। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গেভিন লি বলেন, “হামজাকে নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। সে উচ্চমানের খেলোয়াড় এবং আমাদের জন্য নিশ্চিতভাবে হুমকি হবে। তাকে থামাতে আমরা দলগতভাবে সেরাটা দেব।”চলতি বাছাইপর্বে সিঙ্গাপুর তিনটি জয়ই প্রতিপক্ষের মাঠে পেয়েছে, ঘরের মাঠে তারা দুটি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে বাংলাদেশও প্রতিপক্ষের মাঠে অপরাজিত; ভারত ও হংকংয়ের বিপক্ষে ড্র করেছে দলটি।

বিষয় : ম্যাচ পারফরম্যান্স মিডফিল্ডার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সিঙ্গাপুর কোচের চোখে বাংলাদেশ মিডফিল্ডার হামজা চৌধুরী

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

হামজা চৌধুরী-কে সিঙ্গাপুরের কোচ গেভিন লি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বড় হুমকি হিসেবে দেখছেন।বাংলাদেশের হয়ে ৮ ম্যাচে ৪ গোল করা ইংল্যান্ডপ্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে একটি গোল এসেছে হংকংয়ের বিপক্ষে। তার পারফরম্যান্স নিয়ে কোনো সংশয় নেই সিঙ্গাপুর কোচের।মঙ্গলবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ‘সি’ গ্রুপে শীর্ষে থাকা সিঙ্গাপুর ইতোমধ্যে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে।

আরো পড়ুন , দক্ষিণ আফ্রিকার তারকা ছুঁলেন মোস্তাফিজের রেকর্ড

প্রথম লেগে তারা বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছিল। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গেভিন লি বলেন, “হামজাকে নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। সে উচ্চমানের খেলোয়াড় এবং আমাদের জন্য নিশ্চিতভাবে হুমকি হবে। তাকে থামাতে আমরা দলগতভাবে সেরাটা দেব।”চলতি বাছাইপর্বে সিঙ্গাপুর তিনটি জয়ই প্রতিপক্ষের মাঠে পেয়েছে, ঘরের মাঠে তারা দুটি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে বাংলাদেশও প্রতিপক্ষের মাঠে অপরাজিত; ভারত ও হংকংয়ের বিপক্ষে ড্র করেছে দলটি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত