নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অবৈধভাবে পেট্রল মজুত ও লাইসেন্স ছাড়া
বিক্রির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০০ লিটার পেট্রল জব্দ
করা হয়েছে।
একইসঙ্গে এ ঘটনায় এনায়েতুর রহমান নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা
অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম অভিযান পরিচালনা করে অবৈধ তেল
জব্দসহ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী এনায়েতুর রহমান রামপুর বাজারের একটি
ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে জ্বালানি তেলের সংকট চলছে। এমতাবস্থায় রামপুর বাজারে ব্যবসায়ী এনায়েতুর রহমান পেট্রল অবৈধভাবে মজুত করে লাইসেন্স ছাড়া অতিরিক্ত দামে খুচরা বিক্রি করে আসছিলেন।
আরো পড়ুন , টানা ৭ দফা কমল স্বর্ণের দাম, ভরিতে কমলো ৬,৫৯০ টাকা
খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ইউএনওর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হলে ঘটনার সত্যতা পাওয়া যায়।
এ সময় এনায়েতুর রহমানের গুদামঘরে অবৈধভাবে ড্রামে মজুত করে রাখা ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে পেট্রোলিয়াম
আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা; ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার
টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত এসব পেট্রোল শনিবার সকাল ১০টার সময় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে
সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ওসিকে নির্দেশনা প্রদান
করে ভ্রাম্যমাণ আদালত।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন, প্রশাসনের এ ধরনের
অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অবৈধভাবে পেট্রল মজুত ও লাইসেন্স ছাড়া
বিক্রির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০০ লিটার পেট্রল জব্দ
করা হয়েছে।
একইসঙ্গে এ ঘটনায় এনায়েতুর রহমান নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা
অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম অভিযান পরিচালনা করে অবৈধ তেল
জব্দসহ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী এনায়েতুর রহমান রামপুর বাজারের একটি
ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

আপনার মতামত লিখুন