দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১৮ মার্চ ২০২৬

ঈদ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ডিএমপি কমিশনার টার্মিনাল পরিদর্শন

গভীর রাত পর্যন্ত নিজেই তদারকি করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজেই তদারকি করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।ঈদকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলোতে তার সরব উপস্থিতি চোখে পড়ছে। কখনো গুলিস্তান, কখনো সায়েদাবাদ, আবার কখনো মহাখালী—এভাবে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে ছুটে বেড়াচ্ছেন তিনি। সকালে গাবতলীতে পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে উপস্থিত থাকার পর মধ্যরাতেও সেখানে থেকে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গাবতলী পুলিশ কন্ট্রোল রুমের সামনে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে দেখেন তিনি।

আরো পড়ুন , পারিবারিক সমস্যায় হতাশ হয়ে প্রাণ দিলেন রিকশাচালক

ঈদ উপলক্ষে হাজারো মানুষ ঢাকা ছাড়ছেন। এ সময় সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের ভোগান্তি হচ্ছে কি না, তা জানার চেষ্টা করছেন ডিএমপি কমিশনার। পাশাপাশি পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে চাঁদাবাজি বা হয়রানির অভিযোগ আছে কিনা তাও খতিয়ে দেখছেন।

মো. সরওয়ার বলেন, ঈদে নগরবাসী যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই তিনি নিজে মাঠে কাজ করছেন। তার মতে, শুধু নির্দেশনা দিলেই দায়িত্ব শেষ হয় না; নিজে উপস্থিত থাকলে সহকর্মীরাও আরও উৎসাহ নিয়ে কাজ করেন।তিনি আরও জানান, ঢাকা ছাড়ার সময় যাত্রীরা যেন কোনো ভোগান্তির শিকার না হন এবং পরিবহনে চাঁদাবাজি বন্ধ রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

বিষয় : তদারকি টার্মিনাল পরিদর্শন ঈদ নিরাপত্তা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঈদ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ডিএমপি কমিশনার টার্মিনাল পরিদর্শন

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজেই তদারকি করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।ঈদকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলোতে তার সরব উপস্থিতি চোখে পড়ছে। কখনো গুলিস্তান, কখনো সায়েদাবাদ, আবার কখনো মহাখালী—এভাবে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে ছুটে বেড়াচ্ছেন তিনি। সকালে গাবতলীতে পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে উপস্থিত থাকার পর মধ্যরাতেও সেখানে থেকে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গাবতলী পুলিশ কন্ট্রোল রুমের সামনে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে দেখেন তিনি।

আরো পড়ুন , পারিবারিক সমস্যায় হতাশ হয়ে প্রাণ দিলেন রিকশাচালক

ঈদ উপলক্ষে হাজারো মানুষ ঢাকা ছাড়ছেন। এ সময় সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের ভোগান্তি হচ্ছে কি না, তা জানার চেষ্টা করছেন ডিএমপি কমিশনার। পাশাপাশি পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে চাঁদাবাজি বা হয়রানির অভিযোগ আছে কিনা তাও খতিয়ে দেখছেন।

মো. সরওয়ার বলেন, ঈদে নগরবাসী যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই তিনি নিজে মাঠে কাজ করছেন। তার মতে, শুধু নির্দেশনা দিলেই দায়িত্ব শেষ হয় না; নিজে উপস্থিত থাকলে সহকর্মীরাও আরও উৎসাহ নিয়ে কাজ করেন।তিনি আরও জানান, ঢাকা ছাড়ার সময় যাত্রীরা যেন কোনো ভোগান্তির শিকার না হন এবং পরিবহনে চাঁদাবাজি বন্ধ রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত