দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ঈদকে সামনে রেখে কমলাপুর স্টেশনে মানুষের ভিড়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগেই শুরু হয়েছে ট্রেনযোগে ঈদযাত্রা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগেই শুরু হয়েছে ট্রেনযোগে ঈদযাত্রা। যাত্রীদের বড় অংশই পরিবারকে আগে পাঠিয়ে দিয়েছেন ট্রেনে। এখন নিজেরাই যাচ্ছেন। ঈদের আগে গতকাল ১৬ মার্চ ছিল সরকারিভাবে শেষ কর্মদিবস। ফলে এদিন রাত থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। প্রতিটি ট্রেন ছিল কানায় কানায় পূর্ণ। প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

সোমবার রাতের মতো মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়। তবে যাত্রীচাপ থাকলেও এখন পর্যন্ত কোনো ট্রেন বিলম্বে ছাড়েনি। ফলে ভিড় বেশি হলেও যাত্রীদের বেশ উৎফুল্ল দেখা গেছে।

আরো পড়ুন , বাংলাদেশে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

এদিন ভোরে ঢাকা থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় ভোর ৬টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস। এরপর ৬টা ৪৫ মিনিটে চিলাহাটিগামী নীলনাগর এক্সপ্রেস, সোয়া ৭টায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, সাড়ে ৭টায় কিশোরগঞ্জগামী এগারো সিন্দুর প্রভাতী, ৮টায় দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস সময়মতো ছেড়ে যায়।

এদিকে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে বেশ কঠোর রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশন ও প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে তিন ধাপে টিকিট চেক করে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আর যারা টিকিট কাটেনি তাদের স্ট্যান্ডিং টিকিট কেটে তারপর প্রবেশের অনুমতি নিতে হচ্ছে।

বিষয় : ঈদুল ফিতর ট্রেনযোগ যাত্রীর ভিড়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঈদকে সামনে রেখে কমলাপুর স্টেশনে মানুষের ভিড়

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগেই শুরু হয়েছে ট্রেনযোগে ঈদযাত্রা। যাত্রীদের বড় অংশই পরিবারকে আগে পাঠিয়ে দিয়েছেন ট্রেনে। এখন নিজেরাই যাচ্ছেন। ঈদের আগে গতকাল ১৬ মার্চ ছিল সরকারিভাবে শেষ কর্মদিবস। ফলে এদিন রাত থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। প্রতিটি ট্রেন ছিল কানায় কানায় পূর্ণ। প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

সোমবার রাতের মতো মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়। তবে যাত্রীচাপ থাকলেও এখন পর্যন্ত কোনো ট্রেন বিলম্বে ছাড়েনি। ফলে ভিড় বেশি হলেও যাত্রীদের বেশ উৎফুল্ল দেখা গেছে।

আরো পড়ুন , বাংলাদেশে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

এদিন ভোরে ঢাকা থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় ভোর ৬টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস। এরপর ৬টা ৪৫ মিনিটে চিলাহাটিগামী নীলনাগর এক্সপ্রেস, সোয়া ৭টায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, সাড়ে ৭টায় কিশোরগঞ্জগামী এগারো সিন্দুর প্রভাতী, ৮টায় দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস সময়মতো ছেড়ে যায়।

এদিকে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে বেশ কঠোর রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশন ও প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে তিন ধাপে টিকিট চেক করে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আর যারা টিকিট কাটেনি তাদের স্ট্যান্ডিং টিকিট কেটে তারপর প্রবেশের অনুমতি নিতে হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত