দৈনিক সংবাদ দিগন্ত

ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ, গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো যাত্রীর ভিড়

মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের তৃতীয় দিনেও রাজধানী ঢাকা ছাড়ছেন বহু মানুষ। কোরবানির আনুষ্ঠানিকতা শেষ করে পরিবারের সঙ্গে ঈদের বাকি সময় কাটাতে গ্রামের পথে ছুটছেন নগরবাসী।আরও পড়ুন, দুই দিনে ডিএসসিসির ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য অপসারণশনিবার সকাল থেকেই রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। টার্মিনাল ঘুরে দেখা যায়, অনেকে পরিবার-পরিজন নিয়ে ব্যাগ ও লাগেজসহ বাসের জন্য অপেক্ষা করছেন। কেউ কোরবানির মাংস আত্মীয়দের মধ্যে বণ্টন শেষ করে, আবার কেউ ঈদের বাড়তি ছুটির সুযোগ কাজে লাগিয়ে এখন গ্রামের পথে রওনা হয়েছেন।আরও পড়ুন, সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর! আসছে নবম পে স্কেলকল্যাণপুর বাস টার্মিনালে অপেক্ষারত বেসরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম বলেন, ঈদের আগে কোরবানি দেওয়ার কারণে বাড়ি যাওয়া সম্ভব হয়নি। কোরবানির কাজ শেষ করে এখন পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন তিনি, বাকি ছুটি মা-বাবার সঙ্গে কাটানোর পরিকল্পনা রয়েছে।আরও পড়ুন, ঈদুল আজহায় রাজধানীর বিনোদন স্পটগুলো থাকছে দর্শনার্থীদের জন্য উন্মুক্তপরিবহন সংশ্লিষ্টরা বলছেন, গতকালের তুলনায় যাত্রীর চাপ কিছুটা কমলেও এখনো নিয়মিত যাত্রী যাচ্ছেন। গাবতলী বাস টার্মিনালের একটি পরিবহন কাউন্টারের দায়িত্বশীল ব্যক্তি জানান, নির্ধারিত সময়েই বাস ছেড়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে ঢাকায় ফেরত যাত্রীর চাপ শুরু হতে পারে। ঈদের দীর্ঘ ছুটি ও বাড়তি অবকাশের সুযোগে অনেক চাকরিজীবী এবার কোরবানির পর গ্রামের পথে রওনা হয়েছেন, যাতে পুরো সপ্তাহজুড়ে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে পারেন।

ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ, গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো যাত্রীর ভিড়