ইরান যুদ্ধের জেরে বন্ধ হয়ে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিবহনের পথ হরমুজ প্রণালি। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে। ফলে বাণিজ্য মন্দা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।কিছু ব্যবসায়ী যুক্তি দিচ্ছেন যে, সরবরাহ বিঘ্নিত হওয়ায় ব্রেন্ট বেঞ্চমার্ক প্রাসঙ্গিকতা হারিয়েছে। এশিয়ার উদ্দেশ্যে পাঠানো মধ্যপ্রাচ্যের লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য নির্ধারণে ব্যবহৃত এই বেঞ্চমার্কের আকস্মিক বৃদ্ধি এশীয় শোধনাগারগুলোর খরচ বাড়িয়ে দিচ্ছে, যা তাদের আগামী মাসগুলোতে বিকল্প খুঁজতে বা উৎপাদন আরও কমাতে বাধ্য করছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস জানিয়েছে, সোমবার মে মাসের কার্গোর জন্য দুবাইয়ের ক্রুডের স্পট দাম প্রতি ব্যারেল রেকর্ড ১৫৩.২৫ ডলার নির্ধারিত হয়েছে, যা ২০০৮ সালের ব্রেন্ট ফিউচার্সের সর্বকালের সর্বোচ্চ ১৪৭.৫০ ডলারকে ছাড়িয়ে গেছে।ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের তথ্যানুযায়ী, এর ফলে সোমবার সোয়াপের (মূল্য ঝুঁকি চুক্তি) তুলনায় দুবাইয়ের প্রিমিয়াম দাঁড়িয়েছে প্রতি ব্যারেলে ৫৬.০১ ডলারে,
আরো পড়ুন , ঈদুল ফিতরের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ
যা অপরিশোধিত তেলের মোট মূল্যের প্রায় এক-তৃতীয়াংশ এবং ফেব্রুয়ারির গড় ৯০ সেন্ট থেকে বেশি।একইভাবে, ওমানের অপরিশোধিত তেলের (ওমান ক্রুড ফিউচার্স) দাম রেকর্ড ব্যারেলপ্রতি ১৪৭.৭৯ ডলার পৌঁছেছে, যার ফলে দুবাই সোয়াপের তুলনায় এর প্রিমিয়াম দাঁড়িয়েছে প্রতি ব্যারেলে ৫০.৫৭ ডলারে, যা ফেব্রুয়ারির গড় ৭৫ সেন্টের চেয়ে অনেক বেশি।
তিনটি বাণিজ্য সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মুরবান ফিউচার্সের সাথে দামের বিশাল ব্যবধানের কারণে দুবাইয়ের তেলের দাম বিকৃত দেখাচ্ছে, যা সোমবার প্রতি ব্যারেলে ১১১.৭৬ ডলারে স্থির হয়েছিল।অ্যানালিটিক্স ফার্ম কেপলারের তথ্যানুযায়ী, যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় মার্চ মাসে এশিয়ায় মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল রফতানি কমে দৈনিক ১১.৬৬৫ মিলিয়ন ব্যারেলে (বিপিডি) দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারির প্রায় ১৯ মিলিয়ন বিপিডি থেকে কম এবং মার্চ ২০২৫-এর স্তরের চেয়ে প্রায় ৩২ শতাংশ কম।
বিষয় : অন্যতম জ্বালানি তেল মধ্যপ্রাচ্যে

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন