দৈনিক সংবাদ দিগন্ত

শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন বাড়ছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৭৬ ও ২০৫০ পয়েন্টে রয়েছে।এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আরো পড়ুন , বিদেশি গ্যারান্টি থাকলে স্বয়ংক্রিয়ভাবে ঋণ দিতে পারবে ব্যাংক

সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৭টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ার।এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- ইনটেক লিমিটেড, ফ্যামিলিটেক্স, লাভেলো আইসক্রিম, ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, জেনারেশন নেক্সট, সিটি ব্যাংক, প্রিমিয়ার লিজিং, এ্যাপোলো ইস্পাত ও ওরিয়ন ইনফিউশন।এর আগে সোমবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২০ পয়েন্ট।সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৯ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করে।

বিষয় : সূচক কার্যদিবস শেয়ারবাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন বাড়ছে

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৭৬ ও ২০৫০ পয়েন্টে রয়েছে।এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আরো পড়ুন , বিদেশি গ্যারান্টি থাকলে স্বয়ংক্রিয়ভাবে ঋণ দিতে পারবে ব্যাংক

সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৭টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ার।এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- ইনটেক লিমিটেড, ফ্যামিলিটেক্স, লাভেলো আইসক্রিম, ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, জেনারেশন নেক্সট, সিটি ব্যাংক, প্রিমিয়ার লিজিং, এ্যাপোলো ইস্পাত ও ওরিয়ন ইনফিউশন।এর আগে সোমবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২০ পয়েন্ট।সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৯ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত