নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লন্ডনভিত্তিক সামাজিক সংগঠন সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেডের উদ্যোগে ৭০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।শনিবার (১৪ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় আয়োজিত ‘ঈদ উপহার সামগ্রী বিতরণ–২০২৬’ অনুষ্ঠানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপকারভোগী প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চালের প্যাকেট প্রদান করা হয়।সংগঠনটির বাংলাদেশে অবস্থানরত পরিবারবর্গ জানান, ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরো পড়ুন , সমতলে বাড়ছে পাহাড়ি হলুদের চাহিদা বাণিজ্য প্রায় ৩০০ কোটি টাকা
সংগঠনটির সভাপতি মামুন কবির বলেন, ২০২২ সাল থেকে দূর প্রবাসে বসবাস করলেও আমরা নিয়মিতভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। শুরু থেকেই সংগঠনের সদস্যরা ধারাবাহিকভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।সাধারণ সম্পাদক কামরুল কবির বলেন, সংগঠনটি লন্ডনভিত্তিক হলেও বাংলাদেশে আমাদের পরিবারের সদস্যদের মাধ্যমে সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২২ সাল থেকেই সংগঠনটি তার সামর্থ্য অনুযায়ী অসহায় জনগোষ্ঠীর মাঝে সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর চেষ্টা থাকবে।এ সময় সংগঠনটির সভাপতি মামুন কবির ও সাধারণ সম্পাদক কামরুল কবির দেশবাসীর মঙ্গল কামনা করেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন