দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ১৪ মার্চ ২০২৬

রাজধানীতে জাতীয়তাবাদী যুব আন্দোলনের সৌহার্দ্যপূর্ণ ইফতার আয়োজন

রমজান উপলক্ষে জাতীয়তাবাদী যুব আন্দোলন (এনডিএম) রাজধানীর মগবাজারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয়তাবাদী যুব আন্দোলন (এনডিএম) রাজধানীর মগবাজারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। রাজধানীর মগবাজারে অবস্থিত গ্র্যান্ড প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে দলটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মানুষকে আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

আরো পড়ুন , কলাপাতা কাটাকে কেন্দ্র করে বিবাদ প্রতিবেশীকে ঘুষিতে হত্যা

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান প্রিন্স এবং দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাকিব আহমেদ এবং এনডিএম চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ফজলে নূর তুষার।জাতীয়তাবাদী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিঠু আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয় এবং নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয় : আন্দোলন জাতীয়তাবাদী ইফতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

রাজধানীতে জাতীয়তাবাদী যুব আন্দোলনের সৌহার্দ্যপূর্ণ ইফতার আয়োজন

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয়তাবাদী যুব আন্দোলন (এনডিএম) রাজধানীর মগবাজারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। রাজধানীর মগবাজারে অবস্থিত গ্র্যান্ড প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে দলটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মানুষকে আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

আরো পড়ুন , কলাপাতা কাটাকে কেন্দ্র করে বিবাদ প্রতিবেশীকে ঘুষিতে হত্যা

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান প্রিন্স এবং দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাকিব আহমেদ এবং এনডিএম চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ফজলে নূর তুষার।জাতীয়তাবাদী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিঠু আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয় এবং নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত