দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ডিএমপি গাবতলীতে ঝটিকা অভিযান পরিচালনা

ডিএমপি গাবতলীতে ঝটিকা অভিযান পরিচালনা

ঈদ যাত্রায় ফিটনেসবিহীন যান চলাচল ঠেকাতে রাজধানীর গাবতলী এলাকায় কয়েকটি মোটরযান ওয়ার্কশপে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (১৩ মার্চ) সকালে এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকার ট্রাফিক রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। এসময় ঈদকে কেন্দ্র করে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতেও অভিযান চালানো হয়। 

আরো পড়ুন , স্কুল ব্যাগে ১০ হাজার ইয়াবা মাদক কারবারি গ্রেফতার

গাবতলী বাস টার্মিনালের কয়েকটি টিকিট কাউন্টারে গিয়ে খোঁজ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। অভিযান শেষে প্রেস ব্রিফিং করেন আনিসুর রহমান।তিনি জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। সড়কপথে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। সড়কপথে চাঁদাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণেরও হুঁশিয়ারি দেন ডিআইজি আনিসুর রহমান।

বিষয় : অভিযান মেট্রোপলিটন ঈদ যাত্রা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ডিএমপি গাবতলীতে ঝটিকা অভিযান পরিচালনা

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

ঈদ যাত্রায় ফিটনেসবিহীন যান চলাচল ঠেকাতে রাজধানীর গাবতলী এলাকায় কয়েকটি মোটরযান ওয়ার্কশপে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (১৩ মার্চ) সকালে এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকার ট্রাফিক রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। এসময় ঈদকে কেন্দ্র করে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতেও অভিযান চালানো হয়। 

আরো পড়ুন , স্কুল ব্যাগে ১০ হাজার ইয়াবা মাদক কারবারি গ্রেফতার

গাবতলী বাস টার্মিনালের কয়েকটি টিকিট কাউন্টারে গিয়ে খোঁজ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। অভিযান শেষে প্রেস ব্রিফিং করেন আনিসুর রহমান।তিনি জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। সড়কপথে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। সড়কপথে চাঁদাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণেরও হুঁশিয়ারি দেন ডিআইজি আনিসুর রহমান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত