দৈনিক সংবাদ দিগন্ত

রোজার দিনে শক্তি ফেরাতে ইফতারে রাখুন ফলের সালাদ

সারাদিন রোজা রাখার পর শরীরে ক্লান্তি অনুভব হওয়া স্বাভাবিক।

সারাদিন রোজা রাখার পর শরীরে ক্লান্তি অনুভব হওয়া স্বাভাবিক। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরে পানিশূন্যতা ও শক্তির ঘাটতি দেখা দেয়। তাই ইফতারে এমন খাবার রাখা উচিত যা শরীরকে দ্রুত শক্তি দেবে এবং সতেজ অনুভূতি ফিরিয়ে আনবে। ফলের সালাদ হতে পারে ইফতারের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর ও সহজ একটি খাবার।

ইফতারে বেশি ভাজাপোড়া না খেয়ে ফল, দই বা হালকা খাবার খেলে শরীর ভালো থাকে এবং হজমেও সমস্যা হয় না। বিভিন্ন মৌসুমি ফল দিয়ে তৈরি সালাদ শরীরে ভিটামিন, খনিজ ও প্রাকৃতিক চিনি যোগায়, যা রোজার ক্লান্তি দূর করতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক ইফতারে ফলের সালাদ তৈরির সহজ রেসিপি-

উপকরণ  

আপেল- ১টি

কলা-২টি

আঙুর- এক মুঠো

কিশমিশ- এক মুঠো

বেদানা- পরিমাণমতো

খেজুর- ৪-৫টি

স্ট্রবেরি- ৫-৬টি

পাঁকা পেঁপে- কয়েক টুকরা

কমলার রস- আধা কাপ

১টা লেবুর রস- ১টি

চিনি- ১ টেবিল চামচ

টালা জিরা গুঁড়া- আধা চা চামচ

পুদিনাপাতা কুচি- ১ টেবিল চামচ

বিট লবণ- স্বাদমতো

প্রস্তুত প্রণালী

প্রথমে সব ফল ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি বড় বাটিতে সব ফল একসঙ্গে নিন। এরপর এতে মধু, লেবুর রস ও সামান্য বিট লবণ দিন। চাইলে টক দই মিশিয়ে নিতে পারেন, এতে স্বাদ আরও বাড়বে এবং শরীর ঠান্ডা থাকবে।

বিষয় : ইফতার ক্লান্তি সালাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

রোজার দিনে শক্তি ফেরাতে ইফতারে রাখুন ফলের সালাদ

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

সারাদিন রোজা রাখার পর শরীরে ক্লান্তি অনুভব হওয়া স্বাভাবিক। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরে পানিশূন্যতা ও শক্তির ঘাটতি দেখা দেয়। তাই ইফতারে এমন খাবার রাখা উচিত যা শরীরকে দ্রুত শক্তি দেবে এবং সতেজ অনুভূতি ফিরিয়ে আনবে। ফলের সালাদ হতে পারে ইফতারের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর ও সহজ একটি খাবার।

ইফতারে বেশি ভাজাপোড়া না খেয়ে ফল, দই বা হালকা খাবার খেলে শরীর ভালো থাকে এবং হজমেও সমস্যা হয় না। বিভিন্ন মৌসুমি ফল দিয়ে তৈরি সালাদ শরীরে ভিটামিন, খনিজ ও প্রাকৃতিক চিনি যোগায়, যা রোজার ক্লান্তি দূর করতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক ইফতারে ফলের সালাদ তৈরির সহজ রেসিপি-

উপকরণ  

আপেল- ১টি

কলা-২টি

আঙুর- এক মুঠো

কিশমিশ- এক মুঠো

বেদানা- পরিমাণমতো

খেজুর- ৪-৫টি

স্ট্রবেরি- ৫-৬টি

পাঁকা পেঁপে- কয়েক টুকরা

কমলার রস- আধা কাপ

১টা লেবুর রস- ১টি

চিনি- ১ টেবিল চামচ

টালা জিরা গুঁড়া- আধা চা চামচ

পুদিনাপাতা কুচি- ১ টেবিল চামচ

বিট লবণ- স্বাদমতো

প্রস্তুত প্রণালী

প্রথমে সব ফল ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি বড় বাটিতে সব ফল একসঙ্গে নিন। এরপর এতে মধু, লেবুর রস ও সামান্য বিট লবণ দিন। চাইলে টক দই মিশিয়ে নিতে পারেন, এতে স্বাদ আরও বাড়বে এবং শরীর ঠান্ডা থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত