রোজার দিনে শক্তি ফেরাতে ইফতারে রাখুন ফলের সালাদ
সারাদিন রোজা রাখার পর শরীরে ক্লান্তি অনুভব হওয়া স্বাভাবিক। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরে পানিশূন্যতা ও শক্তির ঘাটতি দেখা দেয়। তাই ইফতারে এমন খাবার রাখা উচিত যা শরীরকে দ্রুত শক্তি দেবে এবং সতেজ অনুভূতি ফিরিয়ে আনবে। ফলের সালাদ হতে পারে ইফতারের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর ও সহজ একটি খাবার।ইফতারে বেশি ভাজাপোড়া না খেয়ে ফল, দই বা হালকা খাবার খেলে শরীর ভালো থাকে এবং হজমেও সমস্যা হয় না। বিভিন্ন মৌসুমি ফল দিয়ে তৈরি সালাদ শরীরে ভিটামিন, খনিজ ও প্রাকৃতিক চিনি যোগায়, যা রোজার ক্লান্তি দূর করতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক ইফতারে ফলের সালাদ তৈরির সহজ রেসিপি-উপকরণ আপেল- ১টিকলা-২টিআঙুর- এক মুঠোকিশমিশ- এক মুঠোবেদানা- পরিমাণমতোখেজুর- ৪-৫টিস্ট্রবেরি- ৫-৬টিপাঁকা পেঁপে- কয়েক টুকরাকমলার রস- আধা কাপ১টা লেবুর রস- ১টিচিনি- ১ টেবিল চামচটালা জিরা গুঁড়া- আধা চা চামচপুদিনাপাতা কুচি- ১ টেবিল চামচবিট লবণ- স্বাদমতোপ্রস্তুত প্রণালীপ্রথমে সব ফল ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি বড় বাটিতে সব ফল একসঙ্গে নিন। এরপর এতে মধু, লেবুর রস ও সামান্য বিট লবণ দিন। চাইলে টক দই মিশিয়ে নিতে পারেন, এতে স্বাদ আরও বাড়বে এবং শরীর ঠান্ডা থাকবে।