প্রশাসনে কর্মরত ৫ কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা হলেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব অমিত রায়, পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব শুভাশীষ চাকমা, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব দীপ জন মিত্র, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পলাশ কুমার দেবনাথ এবং খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হরেকৃষ্ণ অধিকারী।
আরও পড়ুন, খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি আনন্দিত হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী
ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণের বিষয়ে সিনিয়র সহকারী সচিব ইসমাইল হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদ উপলক্ষে বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১০(৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণপূর্বক মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা অনুযায়ী তাদের নামের পাশে বর্ণিত আইনে, অধিক্ষেত্রে, সময়কালে এবং শর্তে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্তি প্রদান করা হলো।
আরও পড়ুন, উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
এ ক্ষেত্রে সংযুক্তকৃত এসব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আগামী ১৪ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যোগদান করবেন। পাশাপাশি ওইদিন থেকে আগামী ২৪ মার্চ পর্যন্ত তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনের শর্তে উল্লেখ রয়েছে।
আপনার মতামত লিখুন