দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ঢাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, আগামী ২-৩ এপ্রিল চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি চীনা প্রতিনিধিদলের নেতৃত্বে ১৪তম বাংলাদেশ-চীন কূটনৈতিক পরামর্শ সভায় অংশ নেবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।

আরো পড়ুন , নতুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

সফরকালে উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদং বাংলাদেশের উচ্চপর্যায়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহযোগিতার কথা উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, নতুন সরকার গঠনের পর এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করবে।সাক্ষাৎকারের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বিষয় : সাক্ষাৎকার পররাষ্ট্রমন্ত্রী চীন রাষ্ট্রদূত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ঢাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, আগামী ২-৩ এপ্রিল চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি চীনা প্রতিনিধিদলের নেতৃত্বে ১৪তম বাংলাদেশ-চীন কূটনৈতিক পরামর্শ সভায় অংশ নেবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।

আরো পড়ুন , নতুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

সফরকালে উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদং বাংলাদেশের উচ্চপর্যায়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহযোগিতার কথা উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, নতুন সরকার গঠনের পর এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করবে।সাক্ষাৎকারের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত