দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

স্কুলে শিক্ষককে মারধর করা শিক্ষার্থী আটক

পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীর হাতে শিক্ষক হেনস্তার ঘটনায় শিক্ষার্থী আটক

রাজধানীর তেজগাঁও কলেজ পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীর হাতে শিক্ষক হেনস্তার ঘটনায় অভিযুক্ত রাসেল মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।(১১ মার্চ) বিকাল সাড়ে ৫টায় আগারগাঁও এলাকার নৌ-পরিবহণ অধিদপ্তরের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। গ্রেফতার রাসেল মিয়া আইডিয়াল ল কলেজের এলএলবি শেষ বর্ষের ছাত্র। এ ঘটনায় অভিযুক্ত দুই পরীক্ষার্থী রাসেল মিয়া ও শরিফুল ইসলামকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ফাইনাল পর্বের পরীক্ষা চলাকালে নকল করতে বাধা দেওয়ায় তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সোহেল রানাকে মারধর করা হয়। ওই ঘটনায় গত ৯ মার্চ শেরেবাংলা নগর থানায় দুজনকে আসামি করে একটি মামলা করে ভুক্তভোগী শিক্ষক। মামলার ২ নম্বর আসামি রাসেল মিয়া।  

আরো পড়ুন , আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার সতর্কতা নির্দেশনা

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, পরীক্ষার হলে শিক্ষককে মারধর ও হেনস্তার ঘটনায় মামলার পর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা ঘটনার বর্ণনা দিয়ে জানান, পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে কেন্দ্রের গেট দিয়ে বের হওয়ার পরপরই দুই শিক্ষার্থী তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে সহকর্মী ও কর্মচারীরা তাকে উদ্ধার করেন। বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানানো হলে তার নির্দেশে দ্রুত মামলা নেওয়া হয়।

বিষয় : গ্রেফতার শিক্ষার্থী শিক্ষক হেনস্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

স্কুলে শিক্ষককে মারধর করা শিক্ষার্থী আটক

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

রাজধানীর তেজগাঁও কলেজ পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীর হাতে শিক্ষক হেনস্তার ঘটনায় অভিযুক্ত রাসেল মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।(১১ মার্চ) বিকাল সাড়ে ৫টায় আগারগাঁও এলাকার নৌ-পরিবহণ অধিদপ্তরের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। গ্রেফতার রাসেল মিয়া আইডিয়াল ল কলেজের এলএলবি শেষ বর্ষের ছাত্র। এ ঘটনায় অভিযুক্ত দুই পরীক্ষার্থী রাসেল মিয়া ও শরিফুল ইসলামকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ফাইনাল পর্বের পরীক্ষা চলাকালে নকল করতে বাধা দেওয়ায় তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সোহেল রানাকে মারধর করা হয়। ওই ঘটনায় গত ৯ মার্চ শেরেবাংলা নগর থানায় দুজনকে আসামি করে একটি মামলা করে ভুক্তভোগী শিক্ষক। মামলার ২ নম্বর আসামি রাসেল মিয়া।  

আরো পড়ুন , আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার সতর্কতা নির্দেশনা

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, পরীক্ষার হলে শিক্ষককে মারধর ও হেনস্তার ঘটনায় মামলার পর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা ঘটনার বর্ণনা দিয়ে জানান, পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে কেন্দ্রের গেট দিয়ে বের হওয়ার পরপরই দুই শিক্ষার্থী তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে সহকর্মী ও কর্মচারীরা তাকে উদ্ধার করেন। বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানানো হলে তার নির্দেশে দ্রুত মামলা নেওয়া হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত