দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ট্রান্সফরমার বিস্ফোরণে শ্রীপুরে আগুন ৩ জন দগ্ধ

বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকাণ্ড

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছে। (১১ মার্চ) রাত পৌনে ১১টার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এলাকার আঃ সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। এসময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে।খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা, বিক্রেতা ও পথচারীরা ভয়ে হুড়োহুড়ি করে দৌড় দিলে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন। এ সময় আগুনের ফুলকি ছিটকে তিন জন দগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধরা হলেন- রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। 

আরো পড়ুন , নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তেলবাহী ট্রাক

তাদেরকে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।এ সময় শ্রীপুর-মাওনা সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১১টার দিকে মাওনা চৌরাস্তায় আব্দুস সাহিদ সুপার মার্কেটের ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। সপ্তম তলার ভবনটিতে ব্যাংকের শাখাসহ ছোট-বড় কয়েটি ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম এবং ফ্ল্যাট বাসা রয়েছে। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিন জন দগ্ধ হন। এ সময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে।আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস জানাতে পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

বিষয় : বিস্ফোরণ অগ্নিকাণ্ড বৈদ্যুতিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ট্রান্সফরমার বিস্ফোরণে শ্রীপুরে আগুন ৩ জন দগ্ধ

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছে। (১১ মার্চ) রাত পৌনে ১১টার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এলাকার আঃ সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। এসময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে।খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা, বিক্রেতা ও পথচারীরা ভয়ে হুড়োহুড়ি করে দৌড় দিলে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন। এ সময় আগুনের ফুলকি ছিটকে তিন জন দগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধরা হলেন- রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। 

আরো পড়ুন , নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তেলবাহী ট্রাক

তাদেরকে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।এ সময় শ্রীপুর-মাওনা সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১১টার দিকে মাওনা চৌরাস্তায় আব্দুস সাহিদ সুপার মার্কেটের ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। সপ্তম তলার ভবনটিতে ব্যাংকের শাখাসহ ছোট-বড় কয়েটি ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম এবং ফ্ল্যাট বাসা রয়েছে। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিন জন দগ্ধ হন। এ সময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে।আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস জানাতে পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত