দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ মার্চ ২০২৬

জাতীয় দলে ডাক পাওয়ার পর আবারও ইনজুরিতে নেইমার

দলে ডাক পাওয়ার পর আবার ইনজুরিতে পড়লেন নেইমার।

দুর্ভাগ্য একেই বলে। ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পাওয়ার পর আবার ইনজুরিতে পড়লেন নেইমার।২০২৬ বিশ্বকাপের আগে ২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এ দুটি ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি।তার আগে আজ সকালে ব্রাজিলের শীর্ষ লিগে মিরাসলের বিপক্ষে নেইমারের ক্লাব সান্তোসের ম্যাচ দেখার কথা ছিল ব্রাজিল কোচের। দেখতে চেয়েছিলেন নেইমারের সবশেষ অবস্থা।কিন্তু সমস্যা হলো, মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় এই ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের।

আরো পড়ুন , রিশাদকে সামলাতে কৌশলগত পরিকল্পনা করছে পাকিস্তান

 চোট গুরুতর না হলেও এ ম্যাচে অনুপস্থিতির কারণে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন ৩৪ বছর বয়সি সান্তোস ফরোয়ার্ড।প্রীতি ম্যাচের জন্য ১৬ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। ১৫ মার্চ করিন্থিয়ান্সের বিপক্ষে নেইমার মাঠে ফিরলেও সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন না ব্রাজিল কোচ।ফিটনেসের ব্যাপারে কোচকে আশ্বস্ত করতে না পারলে চূড়ান্ত দলে জায়গা হবে না নেইমারের। ২০২৩ সালের অক্টোবরের পর দেশের হয়ে আর খেলা হয়নি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার।

বিষয় : মেসি-নেইমার ব্রাজিল ইনজুরি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

জাতীয় দলে ডাক পাওয়ার পর আবারও ইনজুরিতে নেইমার

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

দুর্ভাগ্য একেই বলে। ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পাওয়ার পর আবার ইনজুরিতে পড়লেন নেইমার।২০২৬ বিশ্বকাপের আগে ২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এ দুটি ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি।তার আগে আজ সকালে ব্রাজিলের শীর্ষ লিগে মিরাসলের বিপক্ষে নেইমারের ক্লাব সান্তোসের ম্যাচ দেখার কথা ছিল ব্রাজিল কোচের। দেখতে চেয়েছিলেন নেইমারের সবশেষ অবস্থা।কিন্তু সমস্যা হলো, মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় এই ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের।

আরো পড়ুন , রিশাদকে সামলাতে কৌশলগত পরিকল্পনা করছে পাকিস্তান

 চোট গুরুতর না হলেও এ ম্যাচে অনুপস্থিতির কারণে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন ৩৪ বছর বয়সি সান্তোস ফরোয়ার্ড।প্রীতি ম্যাচের জন্য ১৬ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। ১৫ মার্চ করিন্থিয়ান্সের বিপক্ষে নেইমার মাঠে ফিরলেও সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন না ব্রাজিল কোচ।ফিটনেসের ব্যাপারে কোচকে আশ্বস্ত করতে না পারলে চূড়ান্ত দলে জায়গা হবে না নেইমারের। ২০২৩ সালের অক্টোবরের পর দেশের হয়ে আর খেলা হয়নি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত