দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

চুরি-হারানো ফোন ফিরিয়ে দেওয়ার সফল অভিযান চালালো পুলিশ

রাজধানীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা। জিডির ভিত্তিতে ফেব্রুয়ারি মাসজুড়ে পরিচালিত অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়।মঙ্গলবার (৩ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।

আরো পড়ুন , সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিএমপির অভিযান, ১১৩৬ মামলা

 ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে মতিঝিল জোনের এসি হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি জানান, গতকাল সোমবার (২ মার্চ) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারদের উপস্থিতিতে উদ্ধার করা ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এর আগেও বিগত প্রায় ১ বছরে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৭০০টির বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : অভিযান সফল মোবাইল ফোন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চুরি-হারানো ফোন ফিরিয়ে দেওয়ার সফল অভিযান চালালো পুলিশ

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

রাজধানীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা। জিডির ভিত্তিতে ফেব্রুয়ারি মাসজুড়ে পরিচালিত অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়।মঙ্গলবার (৩ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।

আরো পড়ুন , সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিএমপির অভিযান, ১১৩৬ মামলা

 ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে মতিঝিল জোনের এসি হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি জানান, গতকাল সোমবার (২ মার্চ) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারদের উপস্থিতিতে উদ্ধার করা ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এর আগেও বিগত প্রায় ১ বছরে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৭০০টির বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত