দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা

স্ক্রিনের আড়ালে ‘ভয়ংকর বহুরূপী’ ফাঁদ: অনলাইন প্রতারণায় সর্বস্বান্ত হাজারো মানুষ

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বড় সুখবর, আসছে ‘এক পদ, এক বেতন’

ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা

শাপলা চত্বর মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী কারাগারে, ট্রাইব্যুনালের নির্দেশ

নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস

 ৪ আগস্ট বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

ডিবি হেফাজত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হলো লতিফ সিদ্দিকীকে

মশাবাহিত রোগ ঠেকাতে দিনে তিন দফা ওষুধ ছিটাবে ডিএনসিসি

মশার উপদ্রব নিয়ন্ত্রণে প্রতিদিন তিনবার মশক নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

রাজধানীতে ক্রমবর্ধমান মশার উপদ্রব নিয়ন্ত্রণে প্রতিদিন তিনবার মশক নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। একইসঙ্গে কার্যক্রমকে আরও জোরদার করতে বিশেষ কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করা হয়েছে।মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মো. জোবায়ের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

জোবায়ের বলেন, ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দায়িত্ব গ্রহণের পর থেকেই মশক নিধন কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছেন। তার নির্দেশনায় নগরজুড়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নতুনভাবে সাজানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে মশক নিধন ওষুধ প্রয়োগের নতুন সময়সূচি কার্যকর হচ্ছে।আজ ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়।

আরো পড়ুন , ঈদ উপলক্ষে ছুটি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা

এতে বলা হয়, সকালে লার্ভা ধ্বংসে লার্ভিসাইডিং কার্যক্রম পরিচালিত হবে। বিকেল ও সন্ধ্যার পাশাপাশি মশার উড়াল ও সক্রিয়তার সময় বিবেচনায় অঞ্চলভেদে রাতে ফগিং কার্যক্রম চালানো হবে। ফলে এলাকাভেদে দিনে তিনবার মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে। সাপ্তাহিক ছুটির দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের মাঠপর্যায়ে টিমগুলোর কার্যক্রম সরেজমিনে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। কিউআরটি টিম ইতোমধ্যে বিভিন্ন হটস্পটে বিশেষ অভিযান শুরু করেছে। কিউলেক্স মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত নালা, নর্দমা, স্যুয়ারেজ লাইন, জলাশয় ও খাল-বিলের হালনাগাদ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় : নিয়ন্ত্রণ কার্যক্রম মশক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মশাবাহিত রোগ ঠেকাতে দিনে তিন দফা ওষুধ ছিটাবে ডিএনসিসি

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

রাজধানীতে ক্রমবর্ধমান মশার উপদ্রব নিয়ন্ত্রণে প্রতিদিন তিনবার মশক নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। একইসঙ্গে কার্যক্রমকে আরও জোরদার করতে বিশেষ কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করা হয়েছে।মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মো. জোবায়ের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

জোবায়ের বলেন, ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দায়িত্ব গ্রহণের পর থেকেই মশক নিধন কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছেন। তার নির্দেশনায় নগরজুড়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নতুনভাবে সাজানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে মশক নিধন ওষুধ প্রয়োগের নতুন সময়সূচি কার্যকর হচ্ছে।আজ ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়।

আরো পড়ুন , ঈদ উপলক্ষে ছুটি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা

এতে বলা হয়, সকালে লার্ভা ধ্বংসে লার্ভিসাইডিং কার্যক্রম পরিচালিত হবে। বিকেল ও সন্ধ্যার পাশাপাশি মশার উড়াল ও সক্রিয়তার সময় বিবেচনায় অঞ্চলভেদে রাতে ফগিং কার্যক্রম চালানো হবে। ফলে এলাকাভেদে দিনে তিনবার মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে। সাপ্তাহিক ছুটির দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের মাঠপর্যায়ে টিমগুলোর কার্যক্রম সরেজমিনে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। কিউআরটি টিম ইতোমধ্যে বিভিন্ন হটস্পটে বিশেষ অভিযান শুরু করেছে। কিউলেক্স মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত নালা, নর্দমা, স্যুয়ারেজ লাইন, জলাশয় ও খাল-বিলের হালনাগাদ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত