দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সমুদ্র নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী ও কোস্টগার্ড প্রধানের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল মো. জিয়াউল হক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল মো. জিয়াউল হক।মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

আরো পড়ুন , নতুন পে স্কেল বাস্তবায়ন কর্মকর্তা-কর্মচারীদের ৫ যুক্তি

প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন।এ সময় কোস্টগার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানানো হয়। প্রতিক্রিয়ায় উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তাদের আশ্বস্ত করেন তারেক রহমান। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে কোস্টগার্ডের প্রতি নির্দেশনা দেন।

বিষয় : বৈঠক প্রধানমন্ত্রী কোস্টগার্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সমুদ্র নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী ও কোস্টগার্ড প্রধানের বৈঠক

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল মো. জিয়াউল হক।মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

আরো পড়ুন , নতুন পে স্কেল বাস্তবায়ন কর্মকর্তা-কর্মচারীদের ৫ যুক্তি

প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন।এ সময় কোস্টগার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানানো হয়। প্রতিক্রিয়ায় উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তাদের আশ্বস্ত করেন তারেক রহমান। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে কোস্টগার্ডের প্রতি নির্দেশনা দেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত