দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নিলামের দৌড়ে বাংলাদেশি দুই তারকা মোস্তাফিজ ও রিশাদ

নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন

আগামী ১২ মার্চ থেকে লন্ডনে অনুষ্ঠিত হবে ‘দ্য হান্ড্রেড’ এর নিলাম। এর আগে দলগুলোর খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে তালিকা প্রকাশ করা হয়েছেএরই মধ্যে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সোমবার (২ মার্চ) প্রকাশিত ২৪৩ জন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশ থেকে পাঠানো ২৩ জনের মধ্যে কেবল এই দুজনের নাম টিকে রয়েছে।

নিলামের ক্যাটাগরি অনুযায়ী, পেসার মোস্তাফিজুর রহমান ১ লাখ পাউন্ডের তালিকায় রয়েছেন। অন্যদিকে, লেগ স্পিনার রিশাদ হোসেন জায়গা পেয়েছেন ৭৫ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। বাংলাদেশ থেকে আবেদন করা নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, লিটন দাস ও তাওহীদ হৃদয়ের মতো পরিচিত ক্রিকেটাররা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।

আরো পড়ুন , ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে ভারতে আটকা পড়ল ওয়েস্ট ইন্ডিজ

এবারের নিলামের শুরুতে ১০ জন ‘মার্কি’ খেলোয়াড়ের নাম ডাকা হবে। এদের মধ্যে বিদেশি মার্কি খেলোয়াড় হিসেবে হারিস রউফ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, সুনিল নারিন ও ড্যারিল মিচেল রয়েছেন। ঘরোয়া মার্কি তালিকায় আছেন জো রুট ও জনি বেয়ারস্টোর মতো তারকারা।

সংক্ষিপ্ত তালিকায় পাকিস্তানের ১৪ জন ক্রিকেটার স্থান পেলেও শুরুতে নিবন্ধিত ৭১০ জনের মধ্যে ৬৩ জনই ছিলেন পাকিস্তানি। আইপিএল মালিকানার সঙ্গে যুক্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রভাবে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর অলিখিত নিষেধাজ্ঞার গুঞ্জন থাকলেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পারফরম্যান্স ও দলের প্রয়োজনের ভিত্তিতেই খেলোয়াড় নির্বাচন করা হবে।

বিষয় : ক্রিকেটার মিরাজ খেলোয়াড় দ্য হান্ড্রেড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নিলামের দৌড়ে বাংলাদেশি দুই তারকা মোস্তাফিজ ও রিশাদ

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

আগামী ১২ মার্চ থেকে লন্ডনে অনুষ্ঠিত হবে ‘দ্য হান্ড্রেড’ এর নিলাম। এর আগে দলগুলোর খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে তালিকা প্রকাশ করা হয়েছেএরই মধ্যে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সোমবার (২ মার্চ) প্রকাশিত ২৪৩ জন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশ থেকে পাঠানো ২৩ জনের মধ্যে কেবল এই দুজনের নাম টিকে রয়েছে।

নিলামের ক্যাটাগরি অনুযায়ী, পেসার মোস্তাফিজুর রহমান ১ লাখ পাউন্ডের তালিকায় রয়েছেন। অন্যদিকে, লেগ স্পিনার রিশাদ হোসেন জায়গা পেয়েছেন ৭৫ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। বাংলাদেশ থেকে আবেদন করা নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, লিটন দাস ও তাওহীদ হৃদয়ের মতো পরিচিত ক্রিকেটাররা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।

আরো পড়ুন , ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে ভারতে আটকা পড়ল ওয়েস্ট ইন্ডিজ

এবারের নিলামের শুরুতে ১০ জন ‘মার্কি’ খেলোয়াড়ের নাম ডাকা হবে। এদের মধ্যে বিদেশি মার্কি খেলোয়াড় হিসেবে হারিস রউফ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, সুনিল নারিন ও ড্যারিল মিচেল রয়েছেন। ঘরোয়া মার্কি তালিকায় আছেন জো রুট ও জনি বেয়ারস্টোর মতো তারকারা।

সংক্ষিপ্ত তালিকায় পাকিস্তানের ১৪ জন ক্রিকেটার স্থান পেলেও শুরুতে নিবন্ধিত ৭১০ জনের মধ্যে ৬৩ জনই ছিলেন পাকিস্তানি। আইপিএল মালিকানার সঙ্গে যুক্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রভাবে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর অলিখিত নিষেধাজ্ঞার গুঞ্জন থাকলেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পারফরম্যান্স ও দলের প্রয়োজনের ভিত্তিতেই খেলোয়াড় নির্বাচন করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত