২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ইউসুফের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শহীদ ইউসুফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে।
প্রতিনিধিদলটি শহীদ ইউসুফের মা সাথী ইসলামের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। তার সন্তানের শহীদের মর্যাদা রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থার নেওয়ার আশ্বাস দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী ৫ আসনের সংসদ সদস্য ও আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. আব্দুল আওয়াল, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ তুষার প্রমুখ।
আরও পড়ুন, আমরা মালিক-শ্রমিক সবার জন্য একটা দরদি সমাজ গড়তে চাই: শফিকুর রহমান
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি ‘ঠাণ্ডা ভাত খেয়ে রোজা রাখছে জুলাই শহীদ পরিবার, মেলেনি স্বীকৃতি, খোঁজ নেয় না কেউ’–শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে তা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
আপনার মতামত লিখুন