দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ মার্চ ২০২৬

সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা

স্ক্রিনের আড়ালে ‘ভয়ংকর বহুরূপী’ ফাঁদ: অনলাইন প্রতারণায় সর্বস্বান্ত হাজারো মানুষ

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বড় সুখবর, আসছে ‘এক পদ, এক বেতন’

ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা

শাপলা চত্বর মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী কারাগারে, ট্রাইব্যুনালের নির্দেশ

নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস

 ৪ আগস্ট বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

ডিবি হেফাজত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হলো লতিফ সিদ্দিকীকে

মার্চে দেশে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

চলতি মার্চ মাসে দেশে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটির মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দু-একটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

রোববার (১ মার্চ) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।পূর্বাভাস অনুযায়ী, মার্চে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। পাশাপাশি ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন, বিমান বাহিনী ঘাঁটি বাশারে ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (ট্রাডক) উদ্বোধন

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে। কৃষি আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মার্চে দৈনিক গড় বাষ্পীভবন বৃদ্ধির প্রবণতা থাকতে পারে, ফলে ফসলের জন্য বাড়তি সেচের প্রয়োজন হতে পারে। এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

বিষয় : কালবৈশাখী তাপপ্রবাহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মার্চে দেশে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

চলতি মার্চ মাসে দেশে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটির মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দু-একটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

রোববার (১ মার্চ) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।পূর্বাভাস অনুযায়ী, মার্চে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। পাশাপাশি ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন, বিমান বাহিনী ঘাঁটি বাশারে ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (ট্রাডক) উদ্বোধন

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে। কৃষি আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মার্চে দৈনিক গড় বাষ্পীভবন বৃদ্ধির প্রবণতা থাকতে পারে, ফলে ফসলের জন্য বাড়তি সেচের প্রয়োজন হতে পারে। এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত