দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ মার্চ ২০২৬

রেকর্ড ভাঙল ফারহান-ফখরের ব্যাটিং জুটি

রেকর্ড ভাঙল ফারহান-ফখরের ব্যাটিং জুটি
ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান।

হারলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়। বড় ব্যবধানে জিতলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে।এমন কঠিন সমীকরণের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান।  শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামার পর থেকেই রীতিমতো তাণ্ডব শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে ১৫.৫ ওভার তথা ৯৫ বলে ১৭৬ রানের পার্টনারশিপ গড়েন শাহিবজাদা ফারহান ও ফখর জামান।

আরো পড়ুন , টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের স্বপ্নভঙ্গ সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে এটাই পাকিস্তানের সর্বোচ্চ রানের ‍জুটি। এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ওপেনিং জুটিতে অপরাজিত ১৫২ রান করে দলের জয় নিশ্চিত করেন। আজ শ্রীলংকান পেসার দুশমন্ত চামিরার বলে বোল্ড হয়ে ফেরেন ফখর জামান। তার আগে ৪২ বলে ৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮৪ রান করে ফেরেন ফখর। ফখর জামান আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেই আউট হয়ে ফেরেন নওয়াজ নাফি। তিনি ৩ বলে ২ রান করে ফেরেন।

বিষয় : টি-টোয়েন্টি রেকর্ড ব্যাটিং রেকর্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রেকর্ড ভাঙল ফারহান-ফখরের ব্যাটিং জুটি

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

হারলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়। বড় ব্যবধানে জিতলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে।এমন কঠিন সমীকরণের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান।  শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামার পর থেকেই রীতিমতো তাণ্ডব শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে ১৫.৫ ওভার তথা ৯৫ বলে ১৭৬ রানের পার্টনারশিপ গড়েন শাহিবজাদা ফারহান ও ফখর জামান।

আরো পড়ুন , টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের স্বপ্নভঙ্গ সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে এটাই পাকিস্তানের সর্বোচ্চ রানের ‍জুটি। এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ওপেনিং জুটিতে অপরাজিত ১৫২ রান করে দলের জয় নিশ্চিত করেন। আজ শ্রীলংকান পেসার দুশমন্ত চামিরার বলে বোল্ড হয়ে ফেরেন ফখর জামান। তার আগে ৪২ বলে ৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮৪ রান করে ফেরেন ফখর। ফখর জামান আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেই আউট হয়ে ফেরেন নওয়াজ নাফি। তিনি ৩ বলে ২ রান করে ফেরেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত