দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ওমরাহ পালনকারীদের জন্য নতুন সুবিধা চালু করছে সৌদি আরব

ওমরাহ পালনকারীদের জন্য আরও একটি নতুন উদ্যোগ নিল সৌদি আরব।

ওমরাহ পালনকারীদের জন্য আরও একটি নতুন উদ্যোগ নিল সৌদি আরব। তাদের সফরকে আরও সহজ করতে এবার একটি সমন্বিত ইন্টারঅ্যাকটিভ গাইড বা নির্দেশিকা চালু করলো দেশটির কর্তৃপক্ষ।পবিত্র নগরীতে সেবা প্রাপ্তি সহজ করা এবং ইবাদতের অভিজ্ঞতা উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

‘কামিং টু ওমরাহ’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় এই ডিজিটাল গাইড প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। এতে অংশীদার হিসেবে রয়েছে গ্র্যান্ড মসজিদ ও নবীর মসজিদের বিষয়াবলি দেখভাল করার জন্য সাধারণ কর্তৃপক্ষ এবং মক্কা নগর ও পবিত্র স্থানগুলোর রয়্যাল কমিশন।

আরো পড়ুন , জামিন পেয়েই ফের গ্রেপ্তার সেলিনা হায়াৎ আইভী

এই উদ্যোগের মূল লক্ষ্য সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্যবহারিক তথ্য সরবরাহ করা, যাতে তারা স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ওমরাহ পালন করতে পারেন।

ডিজিটাল গাইডটিতে মসজিদুল হারাম (মক্কা) এবং মসজিদে নববীতে (মদিনা) বিদ্যমান বিভিন্ন সেবা ও সুবিধার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। ইন্টারঅ্যাকটিভ মানচিত্র ও সরাসরি লিংকের মাধ্যমে প্রবেশপথ, গেট এবং গুরুত্বপূর্ণ সহায়তা সেবাগুলো সহজেই দেখা যাবে, যা পবিত্র স্থানগুলোতে চলাচলকে আরও কার্যকর করবে।

এই গাইডটি যাত্রাপথের শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় বিধিবিধান ও পরামর্শমূলক তথ্য সরবরাহের জন্য তৈরি করা হয়েছে। একই সঙ্গে এটি ইবাদত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে নির্বিঘ্নে যাতায়াতে সহায়তা করবে।প্ল্যাটফর্মটিতে মাওয়াকীত ও সেখানে পৌঁছানোর রুট, মক্কা ও মদিনায় যাতায়াতের পরিবহন ব্যবস্থা এবং দুই নগরীর ভেতরে চলাচলের দিকনির্দেশনাসহ পুরো সফরের একটি পূর্ণাঙ্গ রেফারেন্স দেওয়া হয়েছে।

বিষয় : সৌদি ওমরাহ নতুন সুবিধা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ওমরাহ পালনকারীদের জন্য নতুন সুবিধা চালু করছে সৌদি আরব

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ওমরাহ পালনকারীদের জন্য আরও একটি নতুন উদ্যোগ নিল সৌদি আরব। তাদের সফরকে আরও সহজ করতে এবার একটি সমন্বিত ইন্টারঅ্যাকটিভ গাইড বা নির্দেশিকা চালু করলো দেশটির কর্তৃপক্ষ।পবিত্র নগরীতে সেবা প্রাপ্তি সহজ করা এবং ইবাদতের অভিজ্ঞতা উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

‘কামিং টু ওমরাহ’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় এই ডিজিটাল গাইড প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। এতে অংশীদার হিসেবে রয়েছে গ্র্যান্ড মসজিদ ও নবীর মসজিদের বিষয়াবলি দেখভাল করার জন্য সাধারণ কর্তৃপক্ষ এবং মক্কা নগর ও পবিত্র স্থানগুলোর রয়্যাল কমিশন।

আরো পড়ুন , জামিন পেয়েই ফের গ্রেপ্তার সেলিনা হায়াৎ আইভী

এই উদ্যোগের মূল লক্ষ্য সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্যবহারিক তথ্য সরবরাহ করা, যাতে তারা স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ওমরাহ পালন করতে পারেন।

ডিজিটাল গাইডটিতে মসজিদুল হারাম (মক্কা) এবং মসজিদে নববীতে (মদিনা) বিদ্যমান বিভিন্ন সেবা ও সুবিধার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। ইন্টারঅ্যাকটিভ মানচিত্র ও সরাসরি লিংকের মাধ্যমে প্রবেশপথ, গেট এবং গুরুত্বপূর্ণ সহায়তা সেবাগুলো সহজেই দেখা যাবে, যা পবিত্র স্থানগুলোতে চলাচলকে আরও কার্যকর করবে।

এই গাইডটি যাত্রাপথের শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় বিধিবিধান ও পরামর্শমূলক তথ্য সরবরাহের জন্য তৈরি করা হয়েছে। একই সঙ্গে এটি ইবাদত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে নির্বিঘ্নে যাতায়াতে সহায়তা করবে।প্ল্যাটফর্মটিতে মাওয়াকীত ও সেখানে পৌঁছানোর রুট, মক্কা ও মদিনায় যাতায়াতের পরিবহন ব্যবস্থা এবং দুই নগরীর ভেতরে চলাচলের দিকনির্দেশনাসহ পুরো সফরের একটি পূর্ণাঙ্গ রেফারেন্স দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত