পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন।দলীয় সূত্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ওমরাহ পালন শেষে ডা. শফিকুর রহমান আগামী ৬ মার্চ সকালে দেশে ফিরবেন।আরও পড়ুন, এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলববাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ওমরাহ পালন শেষে দেশে ফিরে তিনি পুনরায় তার নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে যোগ দেবেন।