দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

চিকিৎসাধীন অবস্থায় কলকাতায় মৃত্যু আওয়ামী লীগের সাবেক এমপির

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম (৭০) মারা গেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হাসপাতাল সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তাকে এক সপ্তাহের বেশি সময় আগে হাসপাতালে ভর্তি করা হয়। শেষদিকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, মৃত্যুর সময় তার পাশে স্ত্রী ও এক মেয়ে উপস্থিত ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার মেয়ে বিদেশ থেকে কলকাতায় আসেন। তার স্ত্রী আগে থেকেই মেডিকেল ভিসায় সেখানে অবস্থান করছিলেন।

আরো পড়ুন , তালা ভেঙে আ.লীগ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন

 হাসপাতালে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এক পর্যায়ে তার স্ত্রী হাসপাতাল থেকে বের হলেও কোনো কথা না বলে ভিডিও ধারণ না করার অনুরোধ জানিয়ে চলে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারের অনুমতি পাওয়া গেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) মিলবে বলে আশা করা হচ্ছে। এর আগে মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়ার কথা রয়েছে।

বিষয় : মৃত্যু আওয়ামী লীগ সাবেক এমপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

চিকিৎসাধীন অবস্থায় কলকাতায় মৃত্যু আওয়ামী লীগের সাবেক এমপির

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম (৭০) মারা গেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হাসপাতাল সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তাকে এক সপ্তাহের বেশি সময় আগে হাসপাতালে ভর্তি করা হয়। শেষদিকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, মৃত্যুর সময় তার পাশে স্ত্রী ও এক মেয়ে উপস্থিত ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার মেয়ে বিদেশ থেকে কলকাতায় আসেন। তার স্ত্রী আগে থেকেই মেডিকেল ভিসায় সেখানে অবস্থান করছিলেন।

আরো পড়ুন , তালা ভেঙে আ.লীগ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন

 হাসপাতালে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এক পর্যায়ে তার স্ত্রী হাসপাতাল থেকে বের হলেও কোনো কথা না বলে ভিডিও ধারণ না করার অনুরোধ জানিয়ে চলে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারের অনুমতি পাওয়া গেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) মিলবে বলে আশা করা হচ্ছে। এর আগে মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়ার কথা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত