দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

রায়পুরে খাবারে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর দায়ে বিসমিল্লাহ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যৌথ অভিযানে খাবারে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর দায়ে ‘বিসমিল্লাহ হোটেল’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭/০২/২০২৬) দুপুরে রায়পুর উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লক্ষ্মীপুরের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার ।

অভিযান সূত্রে জানা গেছে, হোটেলটির খাবারে মানবদেহের জন্য ক্ষতিকর ‘হাইড্রোজ’ নামক কেমিক্যাল মেশানোর প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি ও খাদ্যপণ্যের মান যাচাই অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন, ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না : অর্থ প্রতিমন্ত্রী

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, খাবারে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক মেশানো সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। সচেতন মহল নিরাপদ ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানান।

বিষয় : লক্ষ্মীপুর হোটেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রায়পুরে খাবারে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর দায়ে বিসমিল্লাহ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যৌথ অভিযানে খাবারে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর দায়ে ‘বিসমিল্লাহ হোটেল’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭/০২/২০২৬) দুপুরে রায়পুর উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লক্ষ্মীপুরের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার ।

অভিযান সূত্রে জানা গেছে, হোটেলটির খাবারে মানবদেহের জন্য ক্ষতিকর ‘হাইড্রোজ’ নামক কেমিক্যাল মেশানোর প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি ও খাদ্যপণ্যের মান যাচাই অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন, ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না : অর্থ প্রতিমন্ত্রী

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, খাবারে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক মেশানো সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। সচেতন মহল নিরাপদ ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত