সোমবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক নির্মূলে বিশেষ অভিযানে নামে পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ভিডিও। অভিযান চলাকালে কয়েকজনকে মারধর করতে দেখা গেছে পুলিশকে। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে এবার ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। অভিযান চলাকালে এক কিশোরকে সপাটে চড় মারেন এক পুলিশ সদস্য। ভিডিওটি ভাইরাল হয়েছে। তার-ই এক স্ক্রিনশট শেয়ার দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শবনম ফারিয়া।
আরো পড়ুন , মাহির পদক্ষেপ
তিনি লিখেছেন, দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। এইটা আপনাদের কাজ। কিন্তু গায়ে হাত তুলবেন কেন? এই যে হুদাই ক্ষমতার অপব্যবহার করেন বলে আপনাদের ওপর মানুষের বিশ্বাস কিংবা সম্মান নষ্ট হয়ে যায়! অভিনেত্রী লিখেন, আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই- আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত। আমরা চাই আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। কিন্তু দেশের নাগরিকদের নিরাপত্তা দেয়ার পাশাপাশি সম্মানও
করতে হবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন