দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আগস্টে দুই টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। আগস্ট মাসে অনুষ্ঠিত হবে এই সিরিজ।বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়া সদ্য অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে আছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই এবার তারা বাংলাদেশের বিপক্ষে নামবে দুই টেস্টের সিরিজে।প্রথম টেস্ট: ১৩–১৭ আগস্ট, ম্যারারা স্টেডিয়াম, ডারউইন ও দ্বিতীয় টেস্ট: ২২–২৬ আগস্ট, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনা, ম্যাকাই ।

আরো্ পড়ুন , টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লেন হ্যারি ব্রুক

২০০৪ সালের পর এই প্রথম ডারউইনে কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, উত্তর অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট ফিরিয়ে আনতে পেরে তারা আনন্দিত এবং বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছেন। ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যেও আগস্টে বিশ্বমানের ভেন্যু পাওয়ায় বোর্ড সন্তুষ্ট। 

বিষয় : ক্রিকেট চূড়ান্ত টেস্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আগস্টে দুই টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। আগস্ট মাসে অনুষ্ঠিত হবে এই সিরিজ।বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়া সদ্য অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে আছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই এবার তারা বাংলাদেশের বিপক্ষে নামবে দুই টেস্টের সিরিজে।প্রথম টেস্ট: ১৩–১৭ আগস্ট, ম্যারারা স্টেডিয়াম, ডারউইন ও দ্বিতীয় টেস্ট: ২২–২৬ আগস্ট, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনা, ম্যাকাই ।

আরো্ পড়ুন , টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লেন হ্যারি ব্রুক

২০০৪ সালের পর এই প্রথম ডারউইনে কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, উত্তর অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট ফিরিয়ে আনতে পেরে তারা আনন্দিত এবং বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছেন। ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যেও আগস্টে বিশ্বমানের ভেন্যু পাওয়ায় বোর্ড সন্তুষ্ট। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত