দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

দেশে ভয়াবহ হাম পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

তিন মামলায় হাইকোর্টের জামিন পেলেন সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ

২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ হবে এসএসসি ফল, শিক্ষা খাতে বড় সংস্কারের ঘোষণা

প্রকাশিত হলো এইচএসসি ও আলিম পরীক্ষার কেন্দ্র তালিকা, কঠোর নির্দেশনা জারি

মহররম মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির সভা আগামীকাল, নির্ধারিত হবে আশুরার তারিখ

সড়ক নিরাপত্তায় নতুন পদক্ষেপ সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, ১ আগস্ট থেকে কার্যকর

আবার চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, ২৭ জুলাই থেকে উড়বে বিমান

দেশের তিন বিভাগে বৃষ্টি আভাস স্বস্তি মিললেও রাতে বাড়বে গরম

শীতের বিদায় না হতেই বাড়তে শুরু করেছে সূর্যের তাপমাত্রা। গত কয়েক দিন ধরে দিনের বেলা গরম বেশ অনুভূত হচ্ছে।

শীতের বিদায় না হতেই বাড়তে শুরু করেছে সূর্যের তাপমাত্রা। গত কয়েক দিন ধরে দিনের বেলা গরম বেশ অনুভূত হচ্ছে। বসন্তে সাধারণত বৃষ্টির দেখা কম মিললেও এবার ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-এক দিনের মধ্যে ঢাকাসহ তিন বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এ বৃষ্টি স্বস্তি না এনে রাতের তাপমাত্রা বাড়াতে পারে। (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছে।

এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

আরো পড়ুন ,ভেজাল উপাদানে তৈরি মাদক নতুন জনস্বাস্থ্য আতঙ্ক

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বাড়বে রাত ও দিনের তাপমাত্রা।

এদিকে আগামী সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারেপরদিন মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিষয় : তাপমাত্রা গরম বৃষ্টি আভাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দেশের তিন বিভাগে বৃষ্টি আভাস স্বস্তি মিললেও রাতে বাড়বে গরম

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শীতের বিদায় না হতেই বাড়তে শুরু করেছে সূর্যের তাপমাত্রা। গত কয়েক দিন ধরে দিনের বেলা গরম বেশ অনুভূত হচ্ছে। বসন্তে সাধারণত বৃষ্টির দেখা কম মিললেও এবার ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-এক দিনের মধ্যে ঢাকাসহ তিন বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এ বৃষ্টি স্বস্তি না এনে রাতের তাপমাত্রা বাড়াতে পারে। (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছে।

এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

আরো পড়ুন ,ভেজাল উপাদানে তৈরি মাদক নতুন জনস্বাস্থ্য আতঙ্ক

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বাড়বে রাত ও দিনের তাপমাত্রা।

এদিকে আগামী সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারেপরদিন মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত