দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

শ্রীপুরে তথ্য সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকের উপর হামলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের জয় নারায়নপুর এলাকায় জোরপূর্বক জমি দখল করার তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা ঘটনাস্থলে যায়। সেখানে জবরদখলকারীরা সাংবাদিকদের দেখে তাদের ওপর হামলা চালিয়ে দুই সাংবাদিক কে পিটিয়ে আহত করে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক এর মধ্যে রয়েছে, গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি ও দৈনিক বর্তমান পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি, আসাদুজ্জামান, আতাউর রহমান। এ সময় আরো যারা উপস্থিত ছিলেন, সাংবাদিক বাতেন বাচ্চু, মোস্তাক, সজীব, উমর ফারুক। 

হামলার সময় সাংবাদিকদের মারধর করে তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী সাংবাদিক আব্দুল বাতেন বাচ্চু জানান, জমি জবরদখল ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার মুখে কয়েকজন দৌড়ে সরে যায়। এরমধ্যে একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ুএ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

আরও পড়ুন, ধর্ষণের অভিযোগে বগুড়ায় হিরো আলম গ্রেফতার

অভিযোগ রয়েছে, স্থানীয় ওয়ার্ড মেম্বারের ছেলে জাহিদ নামের এক ব্যক্তি হামলার নেতৃত্ব দেন। ঘটনার একটি ১৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ুআমি সাংবাদিক” বলে চিৎকার করলেও অভিযুক্তরা সাংবাদিক মোজাহিদের ওপর হামলা চালাতে থাকে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৪৫ ধারা জারি থাকা একটি জমি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে আব্দুর রউফ মেম্বার ও তার ছেলে জাহিদ, আবুল কাশেম রেনু ও তার মেয়ে সানজিদাসহ কয়েকজনের বিরুদ্ধে। জমি জবরদখল, বাড়ি ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মাহফুজা ও সোহান নামে দুই ব্যক্তি শ্রীপুর মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : হামলা শ্রীপুর সাংবাদিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

শ্রীপুরে তথ্য সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকের উপর হামলা

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের জয় নারায়নপুর এলাকায় জোরপূর্বক জমি দখল করার তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা ঘটনাস্থলে যায়। সেখানে জবরদখলকারীরা সাংবাদিকদের দেখে তাদের ওপর হামলা চালিয়ে দুই সাংবাদিক কে পিটিয়ে আহত করে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক এর মধ্যে রয়েছে, গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি ও দৈনিক বর্তমান পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি, আসাদুজ্জামান, আতাউর রহমান। এ সময় আরো যারা উপস্থিত ছিলেন, সাংবাদিক বাতেন বাচ্চু, মোস্তাক, সজীব, উমর ফারুক। 

হামলার সময় সাংবাদিকদের মারধর করে তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী সাংবাদিক আব্দুল বাতেন বাচ্চু জানান, জমি জবরদখল ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার মুখে কয়েকজন দৌড়ে সরে যায়। এরমধ্যে একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ুএ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

আরও পড়ুন, ধর্ষণের অভিযোগে বগুড়ায় হিরো আলম গ্রেফতার

অভিযোগ রয়েছে, স্থানীয় ওয়ার্ড মেম্বারের ছেলে জাহিদ নামের এক ব্যক্তি হামলার নেতৃত্ব দেন। ঘটনার একটি ১৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ুআমি সাংবাদিক” বলে চিৎকার করলেও অভিযুক্তরা সাংবাদিক মোজাহিদের ওপর হামলা চালাতে থাকে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৪৫ ধারা জারি থাকা একটি জমি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে আব্দুর রউফ মেম্বার ও তার ছেলে জাহিদ, আবুল কাশেম রেনু ও তার মেয়ে সানজিদাসহ কয়েকজনের বিরুদ্ধে। জমি জবরদখল, বাড়ি ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মাহফুজা ও সোহান নামে দুই ব্যক্তি শ্রীপুর মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত