দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

লামায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় দিবসটি সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে উদ্যাপনের জন্য বিভিন্ন কর্মসূচি ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ। তিনি বলেন, মহান একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হবে। এ উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি। 

সভায় আরও উপস্থিত ছিলেন লামা থানার প্রতিনিধি এসআই, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি আর.এম.ও., বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত বক্তারা মহান ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় বগুড়ার দুপচাঁচিয়ায় মিষ্টি বিতরণ

সভায় দিবসটি উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা প্রস্তুতি এবং কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে উপস্থিত সকলেই মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটির সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয় : লামা সভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

লামায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় দিবসটি সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে উদ্যাপনের জন্য বিভিন্ন কর্মসূচি ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ। তিনি বলেন, মহান একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হবে। এ উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি। 

সভায় আরও উপস্থিত ছিলেন লামা থানার প্রতিনিধি এসআই, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি আর.এম.ও., বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত বক্তারা মহান ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় বগুড়ার দুপচাঁচিয়ায় মিষ্টি বিতরণ

সভায় দিবসটি উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা প্রস্তুতি এবং কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে উপস্থিত সকলেই মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটির সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত