দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

চন্দনাইশে যৌথ বাহিনীর অভিযানে ১০ লাখ ৫০ হাজার টাকাসহ দুই ব্যক্তি আটক

চট্টগ্রামের চন্দনাইশে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে চন্দনাইশ পৌরসভার আব্দুল বারী হাট এলাকায় বিজিবি ও চন্দনাইশ আর্মি ক্যাম্পের একটি যৌথ টহল দল নিয়মিত তল্লাশিকালে এ অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, রাতে আব্দুল বারী হাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি শুরু করা হলে গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দাবি করেন, উদ্ধারকৃত অর্থ জনাব মোঃ মিজানুল হক (ফুটবল প্রতীক)-এর পোলিং এজেন্টদের খরচের জন্য বহন করা হচ্ছিল। তবে এত বিপুল পরিমাণ অর্থ বহনের পক্ষে তারা কোনো বৈধ কাগজপত্র বা সন্তোষজনক প্রমাণ দেখাতে পারেননি। এ ছাড়া তল্লাশিকালে সংশ্লিষ্ট মাইক্রোবাসটির বৈধ কাগজপত্র নিয়েও জটিলতা দেখা দেয়। গাড়ির চালক কোনো সঠিক ট্রাফিক ডকুমেন্ট উপস্থাপন করতে ব্যর্থ হন। তিনি জানান, গাড়িটি একটি রিকুইজিশন স্লিপের মাধ্যমে নেওয়া হয়েছিল, তবে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে নিয়ম অনুযায়ী অবহিত করা হয়নি।

আরও পড়ুন, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: লামায় ৪২ কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সামগ্রী

চন্দনাইশ আর্মি ক্যাম্প (বরমা ডিগ্রি কলেজ) থেকে প্রায় ২.৫ কিলোমিটার দূরে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই বিষয়টি চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়। পরবর্তীতে আটককৃত দুই ব্যক্তি, উদ্ধারকৃত নগদ অর্থ এবং মাইক্রোবাসটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : অভিযান চন্দনাইশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চন্দনাইশে যৌথ বাহিনীর অভিযানে ১০ লাখ ৫০ হাজার টাকাসহ দুই ব্যক্তি আটক

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের চন্দনাইশে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে চন্দনাইশ পৌরসভার আব্দুল বারী হাট এলাকায় বিজিবি ও চন্দনাইশ আর্মি ক্যাম্পের একটি যৌথ টহল দল নিয়মিত তল্লাশিকালে এ অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, রাতে আব্দুল বারী হাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি শুরু করা হলে গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দাবি করেন, উদ্ধারকৃত অর্থ জনাব মোঃ মিজানুল হক (ফুটবল প্রতীক)-এর পোলিং এজেন্টদের খরচের জন্য বহন করা হচ্ছিল। তবে এত বিপুল পরিমাণ অর্থ বহনের পক্ষে তারা কোনো বৈধ কাগজপত্র বা সন্তোষজনক প্রমাণ দেখাতে পারেননি। এ ছাড়া তল্লাশিকালে সংশ্লিষ্ট মাইক্রোবাসটির বৈধ কাগজপত্র নিয়েও জটিলতা দেখা দেয়। গাড়ির চালক কোনো সঠিক ট্রাফিক ডকুমেন্ট উপস্থাপন করতে ব্যর্থ হন। তিনি জানান, গাড়িটি একটি রিকুইজিশন স্লিপের মাধ্যমে নেওয়া হয়েছিল, তবে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে নিয়ম অনুযায়ী অবহিত করা হয়নি।

আরও পড়ুন, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: লামায় ৪২ কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সামগ্রী

চন্দনাইশ আর্মি ক্যাম্প (বরমা ডিগ্রি কলেজ) থেকে প্রায় ২.৫ কিলোমিটার দূরে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই বিষয়টি চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়। পরবর্তীতে আটককৃত দুই ব্যক্তি, উদ্ধারকৃত নগদ অর্থ এবং মাইক্রোবাসটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত