দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা

স্ক্রিনের আড়ালে ‘ভয়ংকর বহুরূপী’ ফাঁদ: অনলাইন প্রতারণায় সর্বস্বান্ত হাজারো মানুষ

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বড় সুখবর, আসছে ‘এক পদ, এক বেতন’

ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা

শাপলা চত্বর মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী কারাগারে, ট্রাইব্যুনালের নির্দেশ

নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস

 ৪ আগস্ট বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

ডিবি হেফাজত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হলো লতিফ সিদ্দিকীকে

ভোটের আগের রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় ও যানজট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নিজ নিজ এলাকায় যেতে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেকেই পরিবার নিয়ে লঞ্চে উঠছেন। যাত্রীরা জানান, নির্বাচনের দিন ভোট দিতে নিজ নিজ এলাকায় উপস্থিত থাকার জন্য ঢাকা ছাড়ছেন তারা। মঙ্গলবার রাতে সরেজমিনে ঘুরে দেখা যায় ভোট দেওয়ার উৎসাহ আর পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দ থাকলেও তীব্র যানজটে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। 

সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে আটটার পরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকে। বিশেষ করে সদরঘাট এলাকার প্রবেশপথগুলোতে তীব্র যানজট দেখা গেছে। এতে যাত্রীদের ঘাটে আসতে বেশ বেগ পেতে হচ্ছে। তীব্র যানজটের কারণে গণপরিবহন থেকে নামতে হচ্ছে টার্মিনাল প্রায় এক কিলোমিটার দূরে। এরপর পায়ে হেঁটেই ঘাট পর্যন্ত আসতে হচ্ছে। সরেজমিন ঘুরে আরও দেখা যায়, মুন্সিগঞ্জ, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠিগামী পন্টুনগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। বিশেষ করে বরিশাল রুটের যাত্রীদের চাপ চোখে পড়ার মত।

বরিশাল গামী যাত্রী নয়ন মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘদিন পর ভোট দিতে দেশে যাচ্ছি। এজন্য অনেক খুশি লাগছে। তবে রাস্তায় এত জ্যাম ছিল যে লঞ্চ ধরতে পারবো কি-না চিন্তায় ছিলাম। চরম ভোগান্তি হলেও শেষ পর্যন্ত লঞ্চে উঠতে পেরেছি, এটাই আনন্দ। উত্তরা থেকে পরিবার নিয়ে ঝালকাঠি যাবার জন্য সদরঘাটে এসেছেন মোখলেছুর রহমান। তিনি উচ্ছ্বাসের সঙ্গে বিরক্ত প্রকাশ করে বলেন, বাসা থেকে বের হয়ে সদরঘাট আসার জন্য যানজটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। বাড়তি ভাড়াও তো দিতে হয়েছে এবং সাথে হয়রানি ও বিড়ম্বনার শেষ নেই।  পল্টন মোড় থেকে নেমে বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে আসতে হয়েছে। ভোট দিতে যাব কিন্তু যাওয়ার আগেই মনটা খারাপ হয়ে গেছে রাস্তাঘাটের দূরাবস্থা দেখে। অবশেষে লঞ্চে উঠতে পেরেছি এটাই শান্তি আপাতত। 

সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, সদর ঘাটে আমাদের ব্যাপক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সবাই যেন সুস্থ সুন্দরভাবে বাড়ি পৌঁছাতে পারে এজন্য আমরা বদ্ধপরিকর। লঞ্চে বাড়তি ভাড়া বা কোনো বিশৃঙ্খলা চোখে পড়েনি এখনো। আমরা যথেষ্ট চেষ্টা করছি সবাইকে সহযোগিতা করার জন্য। উল্লেখ্য,  আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবারও কারখানায় ছুটি ঘোষণার সুযোগ দেওয়া হয়েছে। নির্বাচনের পর দুই দিন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

বিষয় : নির্বাচন গণভোট লঞ্চ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভোটের আগের রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় ও যানজট

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত